অ্যাকসেসিবিলিটি লিংক

ইরাকের দু’টি পাঁচ তারা হোটেলে গাড়ী বোমা বিস্ফোরণে ১৫ জন নিহত

ইরাকের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন বাগদাদের দু’টি পাঁচ তারা হোটেলে দু’টি গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত এবং আহত হয়েছে আরো অন্তত ৪২ জন।

একজন প্রত্যাক্ষদর্শী জানান, “গতকালের দু’টি হোটেলে দু’টি বিস্ফোরণে নিরপরাধ মানুষ প্রাণ হারিয়েছেন যার মধ্যে কম বয়সীরা রয়েছেন।”

বৃহস্পতিবার দিনের শেষের দিকে ব্যাবিলন হোটেলের গাড়ী পার্কিং এলাকায় প্রথম বোমা হামলা হয়। ঐ ঘটনায় ৬ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছে।

ম্যারিডিয়ান হোটেলের বাইরে কয়েক মিনিটের ব্যাবধানে দ্বিতীয় বিস্ফোরণটি ঘটানো হয় গাড়ী বোমার মধ্যমে। ঐ হামলায় নিহত হয়েছে ৪জন এবং আহত হয়েছে ১৩জন।

This item is part of
XS
SM
MD
LG