অ্যাকসেসিবিলিটি লিংক

য়ুক্রেইনের পূর্বাঞ্চলে বিদ্রোহীদের দখলিত এলাকাগুলোয় সরকারের মদতপুষ্ট বাহিনী সাফল্য অর্জন করছে

য়ুক্রেইনের পূর্বাঞ্চলে বিদ্রোহীদের দখলিত এলাকাগুলোয় সরকারের মদতপুষ্ট বাহিনী সাফল্য অর্জন করছে, অসন্তোষ খতম করার লক্ষে গুরুত্বপুর্ণ শীর্ষ বৈঠক অনুষ্ঠানের আগেভোগেই।

কিয়েভ পন্থী একটি স্বেচ্ছাসেবী আধা সামরিক গোষ্ঠী আযোফ ব্যাটালিয়ন ফেইসবুকের মারফত জানিয়েছে- সীমান্ত শহর নোভোয়া/যোভস্ক অভিমুখি অগ্রাভিযানে তারা অনেক ক’টি গ্রামীন জনপদ কব্জা করেছে।

ডোনেটস্ক লড়াইয়ের সন্মুখ রণাঙ্গন থেকে ৫০ কিলোমিটার দূরবর্তী আবাসিক এলাকা ক্রামাটোর্সকে প্রচন্ড গোলা ও রকেট বর্ষন হয়েছে বলে জানা গিয়েছে।

কিয়েভ সামরিক বাহিনীর মূখপাত্রদের সূত্রে মঙ্গলবার ভোরে জানা যায়- দেশটির পূর্বাঞ্চলের লড়াইয়ে গত ২৪ ঘন্টায় কমসে কম সাত য়ুক্রেইনীয় সৈনিক প্রাণ হারিয়েছে।

রাশিয়া,য়ুক্রেইন,জার্মানী এবং ফ্রান্সের প্রতিনিধিরা বুধবার রাজধানী বেলারুসে ১০ মাস স্থায়ি যে সংঘাতে ৫ হাজার ৪ শ’ প্রাণ বিনাশ হয়েছে-তারই নিরসনের লক্ষে একটা শান্তি-নিস্পত্তিতে পৌঁছুতে আলোচনায় মিলিত হবেন বলে কথা রয়েছে।

এদিকে, সোমবার প্রেসিডেন্ট ওবামা বলেছেন-রূশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে লড়তে কিয়েভকে প্রতিরক্ষামূলক মারনাস্ত্র পাঠানো হবে কিনা স্থির করার আগে তিনি ঐ শীর্ষ বৈঠকের ফলাফল কি হয়, দেখার জন্যে অপেক্ষা করবেন।

This item is part of
XS
SM
MD
LG