জাতিসংঘ থেকে বলা হয় কোরীয় উপদ্বীপে দ্রুত শান্তিপূর্ণ ভাবে উত্তেজনা হ্রাস করা প্রয়োজন।
রাজনৈতিক বিষয়ে, জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল জেফরি ফেল্টম্যান এ সপ্তাহে উত্তর কোরিয়া সফর করেন। তিনি পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং হো এবং উপ পররাষ্ট্রমন্ত্রী পাক মিয়ং গুকের সঙ্গে বৈঠক করেন।
উত্তর কোরিয়ার সংবাদ মাধ্যমে বলা হয় দু পক্ষ নিয়মিত যোগাযোগ করার বিষয়ে একমতহয।
জাতিসংঘের এক মুখপাত্র বলেছেন তিন কূটনীতিক কোরীয় উপদ্বীপ বিষয়ে মতামত বিনিময় করেন এবং এবিষয়ে একমত হন যে ওই অঞ্চলের বর্তমান পরিস্থিতি হচ্ছে এখনকার বিশ্বের সবচাইতে উত্তেজনাকর এবং বিপদজনক শান্তি ও নিরাপত্তার বিষয়।