অ্যাকসেসিবিলিটি লিংক

হাক্কানী চক্র তালেবানদের ঘনিষ্ঠ মিত্র হিসেবে সুপরিচিত।

হাক্কানী চক্র তালেবানদের ঘনিষ্ঠ মিত্র হিসেবে সুপরিচিত।
হাক্কানী চক্র তালেবানদের ঘনিষ্ঠ মিত্র হিসেবে সুপরিচিত।

যুক্ত্ররাষ্ট্রের এক প্রভাবশালী পত্রিকা জানায়, আফগানিস্তানে আমেরিকান রাষ্ট্রদূত গতমাসে ওয়াশিংটনে পাঠানো অতি গোপনীয় কেবল বার্তায় পাকিস্তানে শত্রুপক্ষের অভয় আশ্রয়ের উপস্থিতির ব্যপারে সবাইকে সতর্ক ক’রে বলেন, তার ফলে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের কৌশলগত সাফল্য হুমকির সম্মুখীন হয়ে পড়ছে।

ওয়াশিংটন পোষ্ট পত্রিকা শুক্রবার নাম উল্লেখ করা হয়নি এমন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানায়, রাষ্ট্রদূত রায়ান ক্রোকারের কেবল বার্তায় বোঝা যাচ্ছে, গত কয়েক বছরে পাকিস্তানে হাক্কানী চক্রের জঙ্গী তৎপরতা বন্ধের আমেরিকান প্রচেষ্টা ব্যর্থ হতে চলেছে। হাক্কানী চক্র তালেবানদের ঘনিষ্ঠ মিত্র হিসেবে সুপরিচিত।

রিপোর্টে একজন কর্মকর্তার মন্তব্য উল্লেখ করা হয়, যেখানে তিনি বলেন, পাকিস্তানে জঙ্গীদের অভয় আশ্রয় আফগানিস্তানে রণ কৌশল ভন্ডুল করে দেবার ক্ষমতা রাখে।

ওয়াশিংটন পোষ্ট আরো জানায়, ওই কেবলের বক্তব্য কিছু কিছু উর্ধতন সামরিক আফিসার যারা পাকিস্তানে হাক্কানী গোষ্ঠীর অভয় আশ্রয়ের ওপর আরো বড় ধরনের অভিযানের পক্ষপাতী, তাঁদের উৎসাহিত করবে।

This item is part of
XS
SM
MD
LG