অ্যাকসেসিবিলিটি লিংক

৬ জানুয়ারী ক্যাপিটল হিলে তান্ডব সৃষ্টির অভিযোগে যুক্তরাষ্ট্রের দু’টি সরকারবিরোধী গোষ্ঠী অভিযুক্ত

ওয়াশিংটনের ক্যাপিটলে একটি পুলিশের ব্যারিকেড ভাঙ্গার চেষ্টা করছে ট্রাম্প সমর্থকরা। (ফাইল ছবি) ৬ জানুয়ারী, ২০২১।
ওয়াশিংটনের ক্যাপিটলে একটি পুলিশের ব্যারিকেড ভাঙ্গার চেষ্টা করছে ট্রাম্প সমর্থকরা। (ফাইল ছবি) ৬ জানুয়ারী, ২০২১।

মঙ্গলবার দু’টি ডানপন্থী সরকার বিরোধী গোষ্ঠী, প্রাউড বয়েজ এবং ওথ কিপারস এর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন, ওয়াশিংটন ডিসি সিটির প্রসিকিউটর। তাঁদের অভিযোগ, ডেমোক্র্যাট জো বাইডেন ২০২০ সালের নির্বাচনে রিপাবলিকান প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে পরাজিত করেন; আইন প্রণেতারা এই মর্মে প্রত্যয়ন করলে, গত ৬ জানুয়ারির ক্যাপিটল হিলে সহিংস হামলায় এই দু’টি গোষ্ঠী সহায়তা করে।

সিটি অ্যাটর্নি জেনারেল কার্ল রেসিন যুক্তরাষ্ট্রের রাজধানী শহরে "ব্যাপক ক্ষয়-ক্ষতি" এবং বিক্ষোভের সময় শহরের পুলিশ কর্মকর্তাদের আহত করার দায়ে, দেওয়ানী মামলায় এই গ্রুপ দু’টিকে অভিযুক্ত করেছেন।

রেসিন বলেন, “আমরা এই বিদ্রোহীদেরকে ক্যাপিটলে মারাত্মক আক্রমণের পরিকল্পনা, প্রচার এবং অংশগ্রহণের মাধ্যমে” শহরে “সন্ত্রাসবাদের ষড়যন্ত্রের জন্য দায়ী করছি”। রেসিন বলেন “আমি এই ক্ষেত্রে ক্ষতিপূরণ চাইছি এবং এই ধরনের হামলা আর কখনও যাতে না ঘটে, তা নিশ্চিত করার জন্য কাজ চালিয়ে যাব”।

বিক্ষোভকারীরা ক্যাপিটলে প্রবেশের কিছুক্ষণ আগে একটি সমাবেশে, ট্রাম্প তার সমর্থকদের “উন্মত্ত লড়াই” করার আহ্বান জানিয়েছিলেন, যাতে তিনি তাকে আরও চার বছরের মেয়াদে ক্ষমতাসীন রাখতে পারেন।

৬০০ জনেরও বেশি দাঙ্গাকারী, যারা ক্যাপিটলে তাণ্ডব চালিয়েছিল, তাদের বিরুদ্ধে বিভিন্ন ফৌজদারি অপরাধের অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে প্রায় ৫০ জনকে ইতিমধ্যেই দোষী সাব্যস্ত করা হয়েছে এবং শাস্তি দেওয়া হয়েছে। ছোটখাটো অনুপ্রবেশের অভিযোগ আনা হয়েছে কারো কারো বিরুদ্ধে। এছাড়া, অন্যরা যারা পুলিশকে লাঞ্ছিত করেছে, তাদের চার বছরের বেশি কারাদণ্ড দেওয়া হয়েছে।

XS
SM
MD
LG