অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের পণ্যে চীনে শুল্ক আরোপের হুমকি 

China US Tariffs
China US Tariffs

চীন শুক্রবার যুক্তরাষ্ট্রের পণ্যের উপরে নতুন করে আরও ৬হাজার কোটি ডলার শুল্ক আরোপের হুমকি দিয়েছে। তারা বলছে, সম্প্রতি ট্রাম্প প্রশাসনের বাণিজ্য হুমকির প্রেক্ষিতেই তারা নতুন করে এই শুল্ক আরোপ করতে পারে।

আমেরিকার পররাষ্ট্র মন্ত্রী মাইক পম্পেও শুক্রবার সিংগাপুরে চীনের ষ্টেট কাউন্সিলার এবং পররাষ্ট্র মন্ত্রী ওয়াং শি-র সংগে বৈঠকের পরপরই চীন ঐ সতর্কবার্তা দেয়। ঐ বৈঠকের পর উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রী বৈঠক সম্পর্কে প্রেসের সংগে কোন রকম কথাবার্তা বলেন নি।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং শি বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রের স্থির হয়ে নিজেদের ক্রেতাদের দিকে নজর দেওয়া উচিত।

This item is part of
XS
SM
MD
LG