অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র গোপনে ফোনের কথোপকথন সংগ্রহকে সমর্থন করেছে

যুক্তরাষ্ট্র সরকার টেলিফোনের কথোপকথন সম্পর্কে ব্যাপক তথ্য সংগ্রহের বিষয়টিকে সমর্থন করছে। এর আগে এ রকম খবর বের হয় যে দেশের জাতীয় নিরাপত্তা সংস্থা লক্ষ লক্ষ আমেরিকানের টেলিফোন সংলাপের রেকর্ড সংগ্রহ করছে।

নাম প্রকাশ না করার শর্তে একজন পদস্থ প্রশাসনিক কর্মকর্তা বলছেন যে বিষয়টি হচ্ছে দেশটিকে সন্ত্রাসী হুমকি থেকে সুরক্ষা প্রদানের একটি উপায়।

কর্মকর্তারা বলেছেন যে এই চর্চার কারণে সন্ত্রাস বিরোধী ব্যক্তিরা বুঝতে পারবেন যে পরিচিতি কিংবা সন্দেহভাজন সন্ত্রান্ত্রাসীরা কি এমন কারও সঙ্গে যোগাযোগ করছে যারা সন্ত্রাসী কর্মকান্ডে লিপ্ত রয়েছে।


আজ ব্রিটেনের সংবাদপত্র দ্য গার্ডিয়ান এপ্রিল মাসে আদালতের একটি গোপন নির্দেশ প্রকাশ করে যেখানে জাতীয় নিরাপত্তা সংস্থাকে এ ধরণের তথ্য সংগ্রেহের অনুমোদন দেওয়া হয়েছে।
This item is part of
XS
SM
MD
LG