অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রীর উদ্বেগ : এশিয়ার বিবাদ ছড়িয়ে পড়তে পারে

রোববার টোকিওতে গিয়ে পৌছুনোর আগে পানেটা এই কথা বলেন । তিনি ঐ অঞ্চলে এক সপ্তাব্যাপী সফর শুরু করেছেন।

পূর্ব চীন সাগরের বিবাদিত দ্বীপপুঞ্জ নিয়ে জাপানের বিরুদ্ধে চীনা জনগণের উষ্মার সর্বসাম্প্রতিক বহিঃপ্রকাশ ঘটে রোববার যখন জাপান বিরোধ বিক্ষোভ চীনে সর্বত্র ছড়িয়ে পড়ে। উভয় দেশই ঐ সম্পদ ভরা দ্বীপটির মালিকানা দাবি করে। পানেটা সংশ্লিষ্ট দেশগুলোকে উস্কানিমূলক আচরণ পরিহার করার আহ্বান জানান।

তিনি বলেন যে এ সব দেশগুলি যখন বিভিন্ন দ্বীপপুঞ্জ নিয়ে এক ধরণের উস্কানিমূলক আচরণে লিপ্ত হয় , তখন এ নিয়ে উদ্বেগ দেখা দেয় যে এক পক্ষ কিংবা ান্য পক্ষের হিসেবের ভুলের জন্যে সহিংসতা দেখা দিতে পারে , সংঘাত শুরু হতে পারে। পানেটা সতর্ক করে দেন যে এ ধরণের সংঘাতের সম্প্রসারণের একটা আশংকা থেকে যায়।

পানেটা বলেন যে তিনি চীনকে আসিয়ানের সঙ্গে সংলাপে অংশ নিতে বলবেন, যার লক্ষ্য হবে এমন একটি কাঠামো তৈরি করা যার মাধ্যমে এ ধরণের বিবাদের নিস্পত্তি করা যায়।
This item is part of
XS
SM
MD
LG