অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী অস্টিন কোভিড আক্রান্ত 

ফাইল ছবি, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন পেন্টাগনে সংবাদ অবহিতকরণে ভাষণ দিচ্ছেন, ১৭ই নভেম্বর, ২০২১, ছবি/আলেক্স ব্রেন্ডন/এপি
ফাইল ছবি, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন পেন্টাগনে সংবাদ অবহিতকরণে ভাষণ দিচ্ছেন, ১৭ই নভেম্বর, ২০২১, ছবি/আলেক্স ব্রেন্ডন/এপি

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন রবিবার জানান যে তিনি কোভিড-১৯ দ্বারা সংক্রমিত হয়েছেন। ঘটনাটি এমন সময় ঘটল যখন করোনাভাইরাসের অত্যন্ত সংক্রামক ওমিক্রন প্রকরণটি যুক্তরাষ্ট্রব্যাপী দ্রুত ছড়িয়ে পড়ছে।

এক বিবৃতিতে পেন্টাগন প্রধান জানান যে তার রোগের লক্ষণগুলো “মৃদু” এবং আগামী পাঁচদিন তিনি বাসাতেই সঙ্গনিরোধ অবস্থায় থাকবেন।

অস্টিন জানান যে তিনি পূর্ণ ডোজ টিকাবং বুস্টার ডোজও নিয়েছেন যার ফলে “সংক্রমণটি অন্যথায় যেরকম হত তার চেয়ে অনেকাংশেই মৃদুতর করেছে”।

অস্টিন বলেন, “টিকাটি কার্যকর এবং এটি আমাদের কর্মীদের জন্য একটি সামরিক স্বাস্থ্য শর্ত হিসেবে থাকবে”। তিনি আরও বলেন, “যারাই বুস্টার টিকা গ্রহণে উপযুক্ত, আমি তাদের সবাইকে সেটা নিতে উত্সাহিত করি”।

অস্টিন বলেন যে তিনি সর্বশেষ ২১ ডিসেম্বর প্রেসিডেন্ট জো বাইডেনের সংস্পর্শে আসেন, যা কিনা তাঁর রোগের লক্ষণ প্রকাশের এক সপ্তাহেরও বেশি সময় আগে ছিল এবং তিনি সেইদিন সকালের ভাইরাসের পরীক্ষায় নেতিবাচক ফল পেয়েছিলেন।এক বিবৃতিতে তিনি জানান, তাঁর সকল ক্ষমতা বজায় থাকবে এবং তিনি গুরুত্বপূর্ণ সভা এবং আলোচনাগুলোতে ভার্চুয়ালভাবে “যথাসম্ভব” উপস্থিত থাকবেন।

ওমিক্রন প্রকরণটি যখন সংক্রমণকে রেকর্ড পরিমাণে বৃদ্ধি করছে তখন অস্টিন যুক্তরাষ্ট্রের সর্বসাম্প্রতিক উচ্চপদস্থ কর্মকর্তা ‍যিনি কোভিড আক্রান্ত হলেন।

বেশ কয়েকজন বিশিষ্ট কংগ্রেস সদস্য সম্প্রতি জানান যে তারা ভাইরাসটি দ্বারা সংক্রমিত হয়েছেন বলে পরীক্ষায় জানা গেছে। বাইডেনের প্রেস সচিব জেন সাকি অক্টোবরে কোভিড দ্বারা সংক্রমিত হয়েছিলেন।

[এএফপি]

This item is part of
XS
SM
MD
LG