অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের কুনীতিক ইউক্রেইনে গেলেন

যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্র মন্ত্রী ভিক্টোরিয়া নুল্যান্ড প্রেসিডেন্ট বিক্টর ইয়ানুকোভিচ এবং বিরোধীদের রাজনৈতিক সমর্থকদের সঙ্গে আলাপ আলোচনার জন্যে বৃহস্পতিবার ইউক্রেইনে গিয়ে পৌছেছেন।

এর ঠিক একদিন আগে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান ক্যাথেরিন অ্যাশটন ইউক্রেইনের রাজধানী সফর করেন। আর অন্যদিকে সেখানে সরকার বিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে।

রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের বিনিময়ে ইউরোপীয় ইউনিয়নের বানিজ্য চুক্তি থেকে সরে আসার ব্যাপারে প্রেসিডেন্ট ইয়ানুকোভিচের সিদ্ধান্তের বিরুদ্ধে কয়েক সপ্তা ধরে সেখানে রাজনৈতিক সমাবেশ হয়েছে। বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে সংঘাতে সহিংস হয়ে ওঠে এবং বহু লোক ঐ সব সংঘাতে নিহত হয়।

রাশিয়া ইউক্রেইনকে আর্থিক সহায়তা প্যাকেজ হিসেবে এক হাজার পাঁচ শ কোটি ডলার দেবার প্রস্তাব দিয়েছে কিন্তু এখনও ও সেই অর্থ তাদের দেয়নি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন যে এই অর্থ নতুন সরকার না আসা পর্যন্ত অবমুক্ত করা হবে না।
This item is part of
XS
SM
MD
LG