অ্যাকসেসিবিলিটি লিংক

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের কয়েকটি রাজ্যে প্রাথমিক নির্বাচন হয়েছে

Senator Diane Feinstein (D-CA)
Senator Diane Feinstein (D-CA)

যুক্তরাষ্ট্রের কয়েকটি রাজ্যে মঙ্গলবার প্রাথমিক নির্বাচন হয়। ক্যালিফর্নিয়ার প্রাথমিক নির্বাচন একটু ভিন্ন ধরনের এবং সেখানে ডেমোক্রাট ডায়ান ফাইনস্টাইন, যুক্তরাষ্ট্র সেনেটে ৬ মেয়াদের জন্য পুনরনির্বাচিত হওয়ার এক ধাপ কাছে এগিয়ে গেছেন।


৮৪ বছর বয়স্ক স্যান ফ্রানসিসকোর সাবেক মেয়র তাঁর প্রতিদ্বন্দ্বী ডেমোক্রাটিক কেভিন ডি লিওনকে পরাজিত করেন। লিওন ক্যালিফর্নিয়া আইন পরিষদে সেনেটর।

স্যান ফ্রানসিসকোর আরেক সাবেক মেয়র লিউটেনেন্ট গভর্নর গ্যাভিন নিউসম জয়ী হয়েছেন। তিনি রিপাবলিকান ব্যবসায়ী জন কক্সের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন নভেম্বরের নির্বাচনে। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প কক্সকে সমর্থন করছেন।

ক্যালিফর্নিয়ার প্রাথমিক নির্বাচন প্রক্রিয়া হয়ত যুক্তরাষ্ট্র কংগ্রেসের প্রতিনিধি পরিষদে ডেমোক্রাটরা আবার নিয়ন্ত্রণ করবে কি না তা নির্ধারণ করবে। প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নিতে হলে ডেমোক্রাটদের ২৩টি আসনে জয়লাভ করতে হবে।

This item is part of
XS
SM
MD
LG