অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ ৭৬,৮০০ কোটি ডলারের বিশাল প্রতিরক্ষা ব্যয় বিল পাশ করেছে

ফাইল ছবিতে ক্যাপিটল হিল দেখা যাচ্ছে। অক্টোবর ২৭, ২০২১।
ফাইল ছবিতে ক্যাপিটল হিল দেখা যাচ্ছে। অক্টোবর ২৭, ২০২১।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের আইনপ্রনেতরা গতকাল মঙ্গলবার রাতে একটি আইন পাশ করেছেন। এর ফলে দেশটির সামরিক বাহিনী ২০২২ অর্থবছরের জন্য ৭৬,৮০০ কোটি ডলার পাবে।

বেশ কিছু বিষয়ের কারণে বার্ষিক প্রতিরক্ষা ব্যয় বাজেট নিয়ে কয়েক সপ্তাহের অস্বাভাবিক বিতর্কের পর বিলটি ৩৬৩-৭০ ভোটে পাশ হয়।

প্রতিনিধি পরিষদ ও সেনেট- উভয় কক্ষের নেতাদের রুদ্ধদার বৈঠকে আইনটির চূড়ান্ত সংস্করণ তৈরি করা হয়েছিল। যার মধ্যে ছিল-- আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের ২০ বছরের যুদ্ধের তদন্তের জন্য একটি স্বাধীন কমিশন গঠন করা, ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জন্য ৩০ কোটি ডলার সহায়তা প্রদান এবং স্ব-শাসিত তাইওয়ানের প্রতিরক্ষার জন্য একটি সমর্থনমূলক বিবৃতি প্রদান করা। চীন জোরপূর্বক হলেও তাইওয়ানকে অধিগ্রহণ করার অঙ্গীকার করেছে। আইনটি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগকে চীনের জিনজিয়াং অঞ্চলে আটক উইঘুর মুসলিমদের উৎপাদিত কোন পন্য কিনতে নিষেধ করে।

এই প্রস্তাবটি ধর্ষণ, যৌন নিপীড়ন এবং অন্যান্য গুরুতর অপরাধের শিকার যারা হয়েছেন, তাদের অভিযোগগুলো পরিচালনার জন্য একটি নতুন ও স্বাধীন বিশেষ অভিসংশক বিভাগ তৈরী করে এবং সেটিকে নিয়মিত সামরিক কমান্ডারদের কর্তৃত্ব থেকে পৃথক করে দিয়েছে।

This item is part of
XS
SM
MD
LG