অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র-ভারত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত

যুক্তরাষ্ট্র ও ভারত তাদের মধ্যকার প্রতিরক্ষা সম্পর্ক বৃদ্ধির লক্ষে আজ একটি চুক্তি সই করেছে যাতে ভারত , সশস্ত্র ড্রুোন সহ উন্নত ধরণের অস্ত্র পাবে ।

নতুন দিল্লিতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী জিম ম্যটিস পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং তাদের সহপক্ষদের মধ্যে বৈঠকের সময়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

এ বছরের গোড়ার দিকে যুক্তরাষ্ট্র ভারতকে সশস্ত্র গার্ডিয়ান ড্রোন দিতে চেয়েছিল কিন্তু COMCASA, নামের এই চুক্তিটি সম্পাদিত না হওয়া পর্যন্ত এই কাজ সম্পন্ন হতে পারেনি।

ম্যাটিস বলেন এই যুগান্তকারী চুক্তি আমাদের সামরিক বাহিনীর মধ্যকার সহযোগিতা আরও গভীর করবে এবং আমরা সর্বসাম্প্রতিক উন্নত প্রতিরক্ষা প্রযুক্তির ব্যাপারে সহযোগিতা করার সক্ষমতা অর্জন করবো , যা আমাদের উভয় দেশকে করবে আরো শক্তিশালী।

এই গার্ডিয়ান ড্রোন বিক্রি সম্পন্ন হলে , ভারত হবে নেটোর বাইরে প্রথম দেশ যারা এই উচ্চ প্রযুক্তিসম্পন্ন ড্রোন কিনবে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সিথারামান বলেন বিশেষত এই প্রতিরক্ষা সহযোগিতা , যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে সম্পর্কের এক তাৎপর্যপূর্ণ মাত্রার উন্মোচন করবে।

তিনি বলেন যুক্তরাষ্ট্র ভারত সম্পর্ক অভুতপুর্ব এক উচ্চতায় পৌঁছেছে।

This item is part of
XS
SM
MD
LG