অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা কথিত ফিসকাল ক্লিফ সমঝোতা রফা করলেন


যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা অর্থনৈতিক বিপর্যয় বা কথিত ফিসকাল ক্লিফ এড়িনোর লক্ষ্যে একটি সমঝোতা রফায় পৌঁছান। আমেরিকার অর্থনীতিকে জোরদার করার ব্যাপক প্রচেষ্টার এই পরিকল্পনাকে প্রেসিডেন্ট বারাক ওবামা একধাপ অগ্রগতি বলে মন্তব্য করেন।

তিনি বলেন, তাঁর ভাষায় "আমি মনে করি আজকের এই চুক্তি হচ্ছে একটি নীতিকে আইনে পরিণত করার কথাই তুলে ধরে এবং আমি যতদিন প্রেসিডেন্ট থাকব সেটা অটূট থাকবে। ভারসাম্য রক্ষা করে এই ঘাটতি কমিয়ে আনার প্রয়োজন ছিল। সকলেই এর অংশিদারিত্ব গ্রহণ করেছে এবং সকলেই তাদের ন্যায্য অংশ পাবে।"

রিপাবলিকান সংখ্যাগুরু প্রতিনিধি পরিষদ সেনেট অনুমোদিত পরিকল্পনাটি পাস করার পর প্রেসিডেন্ট মংগলবার এই মন্তব্য করেন।
This item is part of
XS
SM
MD
LG