অ্যাকসেসিবিলিটি লিংক

এক ঝলকে আমেরিকার প্রধান কিছু খবরঃ যুক্তরাষ্ট্রের ক্যাপিটালে সম্ভাব্য হামলার আশংকায় অধিবেশন বাতিল

যুক্তরাষ্ট্র কংগ্রেসের প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাটিক সদস্যরা বুধবার রাতে দুটি বিল পাস করেছেন। যার একটি ভোটদান ও নীতিগত সংস্কারের পক্ষে কাজ করা আর দ্বিতীয়টি হচ্ছে পুলিশ বিভাগের সংস্কারকে লক্ষ্য করে করা হয়েছে । রিপাবলিকান সদস্যরা সর্বসম্মত ভাবে বিল দু'টির বিপক্ষে ছিলেন।

যুক্তরাষ্ট্র কংগ্রেসের প্রতিনিধিপরিষদের নেতারা বৃহস্পতিবার সম্ভাব্য মিলিশিয়া গ্রুপের হামলার আশংকায় প্রতিনিধি পরিষদের অধিবেশন বাতিল করে দেনI ষড়যন্ত্রকারী দল হিসেবে অভিহিত কিউএনন ৪ঠা মার্চকে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের "প্রকৃত অভিষেক দিবস" বলে উল্লেখ করেছে। যুক্তরাষ্ট্রে ১৯৩৭ সাল পর্যন্ত এই তারিখেই নির্বাচিত প্রেসিডেন্টদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

স্পেসএক্সের অত্যন্ত উচ্চপ্রযুক্তির নভোযান স্টারশিপটি সফল ভাবে অবতরণ করতে পেরেছে মনে করা হলে তা অবতরণের সঙ্গে সঙ্গে বিস্ফোরিত হয়।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালের প্রধান হিসেবে জো বাইডেনর নির্বাচিত প্রার্থী রোড আইল্যান্ডের গভর্নর জিনা রেমন্ডো বুধবার ভাইস প্রসিডেন্ট কামালা হ্যারিসের কাছে শপথ গ্রহণ করেন।

This item is part of
XS
SM
MD
LG