অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রে আজ স্মরণ দিবসের শ্রদ্ধা জ্ঞাপন

আজ যুক্তরাষ্ট্রে মেমোরিয়াল ডে বা স্মরণ দিবস উপলক্ষে জাতি যুদ্ধে নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে।

প্রেসিডেন্ট বারাক ওবামা আর্লিংটন জাতীয় গোরস্থানে নাম না জানা সৈন্যদের কবরে পুস্প স্তবক অর্পণ করেন। তিনি সমন্প্রতি বিদেশে বিভিন্ন অভিযানে নিহত যে সব সৈন্য , যারা আর্লিংটনে সমাহিত তাদের পরিষেবা এবং আত্মনিবেদনের কথা উল্লেখ করেন।

মি ওবামা এবং তার স্ত্রী মিশেল যুদ্ধে নিহতদের পরিবারের সম্মানে হোয়াইট হাউজে প্রাতরাশের আয়োজন করেন।

এই উপলক্ষে রোববার হাজার হাজার মোটরসাইকেল চালক আসেন , রোলিং থান্ডার সমাবেশে। তাদের লক্ষ্য সামরিক যুদ্ধবন্দী এবং এখন ও নিখোজ সৈন্যদের প্রতি সকলের দৃষ্টি আকর্ষণ করা।

দেশের বিভিন্ন স্থানে দিনটি নানান ভাবে উদযাপিত হচ্ছে।
This item is part of
XS
SM
MD
LG