অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্টের প্রেসিডেন্ট নির্বাচনের বাছাই পর্বে রিপাবলিকান ট্রাম্প এবং ডেমক্র্যাট ক্লিন্টন এগিয়ে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে প্রার্থিতার বাছাই পর্বে ফ্লোরিডার রিপাবলিকান সেনেটর মার্কো রুবিউ , নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। টেলিভিশন নেটওয়ার্কের এ রকম প্রক্ষেপণ যে ফ্লোরিডায় ডনাল্ড ট্রাম্প তাঁকে শোচনীয় ভাবে পরাস্ত করেছেন , পাবার পর রুবিউ এই সিদ্ধান্ত গ্রহণ করেন। এ দিকে ট্রাম্প পরাস্ত হন ওহাইওতে ঐ রাজ্যের গভর্ণর এবং প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপ্রাথী জন কেসিকের কাছে। ফ্লোরিডায় রিপাবলিকান ট্রাম্প বিপুল ব্যবধানের রুবিউকে হারিয়ে দেন । সেখানে রিপাবলিকানদের অপর দুই প্রার্থী টেক্সাসের সেনেটর টেড ক্রুজ এবং ওহাইও ‘র গভর্ণর ক্যাসিক অনেক পিছিয়ে আছেন।

ফ্লোরিডায় ট্রাম্প ৯৯ জন প্রতিনিধির সকলেরই সমর্থন পাবেন। ওহাইওতেও ক্যাসিক সব প্রতিনিধির সমর্থন পাচ্ছেন। তিনি বলেন তিনি পুরো দেশে তার নির্বাচনী অভিযান চালিয়ে যাবেন এবং এ রকম পূর্বাভাষ দেন যে আসন্ন প্রাইমারি নির্বাচনগুলোতে তিনি কঠোর প্রতিযোগিতায় অবতীর্ণ হবেন। কেসিক স্মরণ করিয়ে দেন যে এখনও হাজার খানেক প্রতিনিধির সমর্থন পাওয়া বাকী রয়েছে।

এদিকে ডেমক্র্যাটদের ব্যাপারে টেলিভিশন নেটওয়ার্কের পুর্বাভাষ অনুযায়ী হিলারি ক্লিন্টন বিপুল ভোটের ব্যবধানে ভার্মন্ট রাজ্যে র সেনেটর বার্নি স্যান্ডার্সকে ফ্লরিডা , নর্থ ক্যারোলাইনা এবং ওহাইওতে পরাজিত করেছেন। এই তিনটি রাজ্যে তিনি অধিকাংশ প্রতিনিধির সমর্থন লাভ করছেন।

মঙ্গলবার মিসৌরি এবং ইলিনয় অঙ্গরাজ্যে ও প্রাইমারি নির্বাচন অনুষ্ঠিত হয়। মিসৌরিতে হিলারি এবং স্যান্ডার্সের মধ্যে তুমুল প্রতিযোগিতার খবর পাওয়া যাচ্ছে।

please wait

No media source currently available

0:00 0:01:22 0:00

.

This item is part of
XS
SM
MD
LG