অ্যাকসেসিবিলিটি লিংক

মিশরবাসীকে সঙ্কট নিরসনের জন্যে যুক্তরাষ্ট্রের সেনেটারদের চাপ

যুক্তরাষ্ট্রের সেনেটর জন ম্যাকেইন এবং লিন্ডসে গ্রাহাম বলছেন যে তারা মিশরের অন্তবর্তী নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন যে তারা ইসলামপন্থি নেতাদের কারাগার থেকে মুক্তি যেন মুক্তি দেন যাতে করে সে দেশের রাজনৈতিক সঙ্কট নিস্পত্তির লক্ষে সংলাপ হতে পারে।

কায়রোতে মিশরের সামরিক বাহিনীর প্রধান ও প্রতিরক্ষা মন্ত্রী আব্দেল ফাতাহ এল সিসির সঙ্গে বৈঠকের পর ম্যাকেইন ও গ্রাহাম এ কথা জানান। প্রেসিডেন্ট বারাক ওবামার অনুরোধে শীর্ষ এই বিধায়করা মিশর সফরে গেছেন। ওবামা মিশরকে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় প্রত্যাবর্তনে উৎসাহ দানের জন্যে তাদের সাহায্য নেন।

সেখানে যুক্তরাষ্ট্রের দূতাবাসে এক সংবাদ সম্মেলনে গ্রাহাম বলেন যে তিনি মনে করেন যে তিনি মনে করেন এটা অসম্ভব যে জেলে বন্দী কারও সঙ্গে মিশর সরকার সংলাপ করতে পারবে।
This item is part of
XS
SM
MD
LG