অ্যাকসেসিবিলিটি লিংক

আফগান নারী, মেয়ে এবং মানবাধিকার বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত মনোনীত হলেন রিনা আমীরি

রিনা আমীরি (ফাইল ছবি)
রিনা আমীরি (ফাইল ছবি)

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বুধবার রিনা আমীরিকে আফগানিস্তানে নারী, মেয়ে এবং মানবাধিকার বিষয়ক বিশেষ দূত হিসেবে নিয়োগের ঘোষণা দিয়েছেন।

গত আগস্টে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সৈন্য প্রত্যাহারের পর, ক্ষমতাসীন তালিবান দ্বারা দেশটিতে নারীরা ক্রমবর্ধমান নিপীড়নের সম্মুখীন হওয়ার মুহূর্তে এই নিয়োগ দেয়া হল।

চলতি সপ্তাহের শুরুতে, তালিবান ঘোষণা করে, কোনও পুরুষ পরিজন ছাড়া আফগান নারীরা আর দীর্ঘ দূরত্বে ভ্রমণ করতে পারবে না। নারীরা ইতোমধ্যে সেখানে শিক্ষা ও কাজের ক্ষেত্রে কঠোর নিষেধাজ্ঞার সম্মুখীন।

ব্লিংকেন এক বিবৃতিতে বলেন, “আমরা একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল এবং নিরাপদ আফগানিস্তান চাই, যেখানে সমস্ত আফগান রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক ভাবে অন্তর্ভুক্তিমূলক পরিস্থিতিতে বসবাস করতে পারে এবং উন্নতি করতে পারে”।

আমীরি একজন আফগান বংশোদ্ভূত বুদ্ধিজীবি , যিনি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরে কাজ করেছেন। তিনি আফগানিস্তান বিষয়ে সরকার এবং জাতিসংঘকে দুই দশক ধরে পরামর্শ দিয়ে আসছেন।

বার্তা সংস্থা রয়টার্সের মতে, বাইডেন প্রশাসন আফগানিস্তানে নারী কর্মীদের জীবন রক্ষা করতে এবং নিরাপদে তাদের যাতায়াত নিশ্চিত করতে ব্যর্থ হওয়ার জন্য, নারী অধিকার গোষ্ঠীগুলির কঠোর সমালোচনার মুখোমুখি হয়েছিলেন। আমীরি সেই সমালোচকদের একজন ছিলেন বলে জানিয়েছে বার্তা সংস্থাটি।

This item is part of
XS
SM
MD
LG