অ্যাকসেসিবিলিটি লিংক

আন্তর্জাতিক নারী দিবসে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর মহিলাদের সহসিকতার জন্য সম্মানিত করেছে


যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মহিলাদের অধিকার ও ক্ষমতায়নে তাদের অসীম সহসিকতা এবং নেতৃত্বের জন্য বিশ্বব্যাপী নয় জন মহিলা সক্রিয়কর্মীদের সম্মানিত করেছে।

যুক্তরাষ্ট্টের পররাষ্ট্র দপ্তরে শুক্রবার পররাষ্ট্র মন্ত্রী জন কেরি এবং ফার্ষ্ট লেডি মিশেল ওবামা ঐ অনুষ্টানের সভাপতিত্ব করবেন।

যারা এই সম্মানে ভূষিত হলেন তাদের মধ্যে রয়েছেন, আফগানিস্থানের জাতীয় ইন্টারডিকশন ইউনিটের প্রথম মহিলা ফার্ষ্ট সার্জেন্ট মালালাই বাহাদুরী। পররাষ্ট্র দপ্তর বলছে মাদক দমনে আইন বলবত সংস্থায় তার অভূতপূর্ব সফল্য থাকা সত্বেও তার ওপরে শারিরীক নির্যাতন, মৃত্যুর হুমকী এবং কর্মক্ষেত্রেও সামাজিক বৈষম্য করা হয়েছে।

তিব্বতী লেখিকা তাসেরিং ওয়াসার যিনি চীনে, তিব্বতী নাগরিকদের মানবিক পরিস্থিতি সম্পর্কে সোচ্চার। বেজিং ওয়াসার ওপরে নিয়মিত নজরদারী করে এবং তাকে গৃহবন্দী রেখেছে। চীন সরকার তার পাসপোর্ট না দেওয়ায় তিনি অনুষ্টানে উপস্থিত থাকতে পারছেন না।

আরো রয়েছেন হন্ডুরাস, নাইজেরিয়া, রাশিয়া, সোমালিয়া, সিরিয়া এবং ভিয়েতনামের মাহিলা মানবাধিকার কর্মিদের সম্মানে ভূষীত করা হচ্ছে। ২০০৭ সাল থেকে এই পুরষ্কার দেওয়া হচ্ছে।
This item is part of
XS
SM
MD
LG