অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়া সঙ্কট নিয়ে যুক্তরাষ্ট্র ও তুরস্ক যৌথ কার্যক্রম গ্রহণ করবে

যুক্তরাষ্ট্র এবং তুরষ্ক সিরিয়ার সংকট মোকাবিলায় বিশেষ একটি টিম গঠন করেছে। ঐ টিম সিরিয়া সংঘাতে রাসায়নিক অস্ত্র প্রয়োগ সহ যে কোন সম্ভাব্য পরিস্থিতিতে কী ব্যবস্থা নেওয়া হবে, তা নির্ধারণ করবে।
শনিবার তুরষ্কে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী হিলারী ক্লিন্টন ও তুর্কী পররাষ্ট্রমন্ত্রী আহমেত দাভুতোগলু ঐ উদ্যোগের কথা ঘোষণা করেন।
তাঁরা বলেন, সিরিয় পরিস্থিতির ক্রমশঃ অবনতি ঘটলে বিশেষ টিমটি সামরিক, গোয়েন্দা এবং রাজনৈতিক পর্যায়ে সমন্বিত ব্যবস্থা নেবে।
শুক্রবার যুক্তরাষ্ট্র জানায়, তারা সিরিয়া এবং সেদেশের সমর্থকদের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করবে।
মিয ক্লিন্টন তাঁর এগারো দিনের আফ্রিকা মহাদেশ সফরের পর শনিবার ইস্তাম্বুলে পৌঁছোন।
This item is part of
XS
SM
MD
LG