অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কভিড-১৯ হেইট ক্রাইম অ্যাক্টে স্বাক্ষর করেছেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার নতুন পাশ হওয়া একটি বিলে স্বাক্ষর করেছেন। এর ফলে তা আইনে পরিনত হলো। যা স্থানীয় ও কেন্দ্রীয় সরকারের কর্মকর্তাদের ঘৃণাপ্রসূত অপরাধের বিরুদ্ধে লড়াই করার জন্য নতুন হাতিয়ার সরবরাহ করেছে। আইনটি করোনা মহামারীর সময়ে বেড়ে যাওয়া এশীয় বিরোধী বিদ্বেষের বিষয়টিকে গুরুত্ব দেবে।

নতুন আইনটি 'কভিড-১৯ হেইট ক্রাইম অ্যাক্ট' নামেও পরিচিত। আর এর কারন এক বছরেরও বেশি সময় আগে চীনের উহান শহরে মহামারী শুরুর পর থেকে এশিয়ান আমেরিকানদের উপর আক্রমণ নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছিল।

This item is part of
XS
SM
MD
LG