অ্যাকসেসিবিলিটি লিংক

মিশিগানের একটি স্কুলে শিক্ষার্থীর গুলিতে তিনজন নিহত, আহত কমপক্ষে ছয়জন

মিশিগানের অক্সফোর্ড হাই স্কুলে গুলি চালানোর ঘটনার পর মেইজারের পার্কিং লট’এ সমবেত শিক্ষার্থীদের নিয়ে তাদের অভিভাবকরা চলে যাচ্ছেন। নভেম্বর ৩০, ২০২১।
মিশিগানের অক্সফোর্ড হাই স্কুলে গুলি চালানোর ঘটনার পর মেইজারের পার্কিং লট’এ সমবেত শিক্ষার্থীদের নিয়ে তাদের অভিভাবকরা চলে যাচ্ছেন। নভেম্বর ৩০, ২০২১।

কর্তৃপক্ষ জানিয়েছে, মিশিগানের একটি হাই স্কুলে ১৫ বছর বয়সী একজন শিক্ষার্থী গুলি চালালে তিনজন মারা যান। আহত হয়েছেন একজন শিক্ষকসহ আরও ছয়জন।

ওকল্যান্ড কাউন্টির আন্ডারশেরিফ মাইক ম্যাকক্যাবে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, অক্সফোর্ড টাউনশিপের ঐ অক্সফোর্ড হাই স্কুলে হামলার পেছনে শিক্ষার্থীর উদ্দেশ্য কি ছিল তা তিনি জানেন না। ডেট্রয়েট থেকে প্রায় ৩০ মাইল উত্তরে অবস্থিত ঐ শহরতলীতে প্রায় ২২ হাজার মানুষ বসবাস করেন।

ম্যাকক্যাব বলেন, অক্সফোর্ড হাই স্কুলে একজন গুলি চালাচ্ছে- ৯১১ এ এমন অসংখ্য কল পাবার পর ১২ টা ৫৫ মিনিটের দিকে পুলিশ ঘটনাস্থলে যায়।

কর্তৃপক্ষ সন্দেহভাজন ঐ শিক্ষার্থীকে স্কুল থেকে গ্রেফতার করেছে এবং একটি আধা স্বয়ংক্রিয় হ্যান্ডগান এবং বেশ কয়েকটি ক্লিপ উদ্ধার করেছে।

ম্যাককেব বলেন, তার অধিনস্ত কর্মকর্তারা হামলাকারীর মুখোমুখি হয়েছিলেন।হামলাকারীর কাছে অস্ত্র ছিল এবং তাকে পুলিশের হেফাজতে নেওয়া হয়। তিনি আরও বলেন, সন্দেহভাজন হামলাকারীকে হেফাজতে নেয়ার সময়ে সে অক্ষত ছিল। তবে সে কিভাবে স্কুলে বন্দুক এনেছিল তা বলতে অস্বীকৃতি জানায়।

কর্তৃপক্ষ তাৎক্ষনিকভাবে হামলাকারী বা হতাহতদের নাম প্রকাশ করেনি।

(এপি)

XS
SM
MD
LG