অ্যাকসেসিবিলিটি লিংক

ওয়াশিংটনে ট্রেন দুর্ঘটনা, প্রেসিডেন্ট ট্রাম্পের শোক প্রকাশ

যুক্তরাষ্ট্রের উত্তরপশ্চিমাঞ্চলীয় রাজ্য ওয়াশিংটনে দ্রুত গতির একটি যাত্রীবাহী ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে নিচে পড়ে গেলে বেশ কয়েকজন হতাহত হয়েছেন।

Pierce County শেরিফের কার্যালয়ের মুখপাত্র এড ট্রয়ার সাংবাদিকদের জানান, "এটা বেশ ভয়ংকর"।

তিনি হতাহতের সঠিক সংখ্যা জানাতে না পারলেও বলেন ‘বেশ কয়েকজন’ হতাহত হয়েছেন এবং কেউ কোন যানবাহনের মধ্যে হতাহত নেই।

ট্রেন কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেনটিতে ৭৮ জন যাত্রী ও ৫ জন ক্রু ছিল।

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প হতাহতদের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন।

This item is part of
XS
SM
MD
LG