অ্যাকসেসিবিলিটি লিংক

ভেনিজুয়েলায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের সদস্য সংখ্যা কমানোর নির্দেশ

আমেরিকা ও ভেনিজুয়েলার মাধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষিতে ভেনিজুয়েলা সরকার কারাকাসে অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসের সদস্য সংখ্যা ১৭ জনে কমিয়ে আনার জন্য দু’সপ্তাহ সময় দিয়েছে।

কারাকাসে, ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ডেলসি রডরিগাস আমেরিকার শীর্ষ কূটনীতিকদের সংগে বৈঠকের পর সোমবার ঐ ঘোষনা দেন। তিনি বলেন, যুক্ত্ররাষ্ট্রের অনুমানিক ১'শ কূটনীতিকে তাদের দেশে ফিরিয়ে নেওয়ার বিষয়টি তারাই বিবেচনা করবে।

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো শনিবার তীব্র ভাষায় মন্তব্য করেন যে, সমাজতান্ত্রীক দেশটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র করছে। তিনি পররাষ্ট্রমন্ত্রীকে আমেরিকান দূতাবাসের কর্মী সংখ্যা ১শ থেকে ১৭ নামিয়ে আনার নির্দেশ দেওয়ার পরেই এই পদক্ষেপ নেওয়া হয়।

This item is part of
XS
SM
MD
LG