অ্যাকসেসিবিলিটি লিংক

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনের বিতর্কিত ভোট গ্রহণ

ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট Nicolas Maduro রোববারের নির্বাচনে সামান্য ভোটের ব্যবধানে জয়লাভ করে প্রয়াত প্রেসিডেন্ট উগো চাভেজ এর উত্তরসূরি হয়েছেন।

জাতীয় নির্বাচন কর্তৃপক্ষ ভোট গ্রহণ সমাপ্ত হবার কয়েক ঘন্টা পরই বিরোধী নেতা Henrique Capriles এর বিরুদ্ধে মাদুরোর বিজয় ঘোষণা করেন। মাদুরোর সমর্থকরা , মি চাভেজের নিজের হাতে বেছে নেয়া তার উত্তরসূরির এই বিজয়ে মাদুরোর সমর্থকরা রাজধানী ক্যারাকাসের রাস্তায় সমবেত হয়ে উল্লাস প্রকাশ করে।

৫০ বছর বয়সী সাবেক বাস চালক এবং বর্তমান পররাষ্ট্র মন্ত্রী সমবেত লোকজনকে জানান যে মি চাভেজের নীতি অব্যাহত রাখার লড়াই চলবে।

ও দিকে বিরোধী প্রার্থি ক্যাপরিলস এই নির্বাচনের ফলাফল মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন

তিনি বলেন যে তিনি সরকারী প্রার্থি মাদুরোকে বলতে চান, জোরের সঙ্গেই বলতে চান যে মাদুরোই হেরে গেছেন। তার সরকার ও হেরে গেছে। তারা এই ফলাফল মেনে নেবেন না , যে পর্যন্ত তা ভেনেজুয়েলা বাসীর প্রতিটি ভোট গণনা করা হয়।

মি মাদুরো কাপরিলার বিরুদ্ধে নির্বাচনী প্রচার অভিযানের শুরুতে দু অঙ্ক ভোটে এগিয়ে ছিলেন।
This item is part of
XS
SM
MD
LG