অ্যাকসেসিবিলিটি লিংক

এক ঝলকে আমেরিকার প্রধান কিছু খবরঃ ৩কোটি ৬০ লক্ষেরও বেশি আমেরিকান ভাইরাসে আক্রান্ত

যুক্তরাষ্ট্রে ৩কোটি ৬০লক্ষেরও বেশি মানুষ নিশ্চিত ভাবে COVID-19 ভাইরাসে আক্রান্ত। করোনাভাইরাস নমুনা পরীক্ষায় প্রতি দশজন আমেরিকানের মধ্যে একজনের দেহেকরোনাভাইরাস পজিটিভ পাওয়া গেছে। কোভিড-১৯এ আক্রান্ত হয়ে প্রতি ৬’শ জনেরমধ্যে একজন করে মারা গেছেন।

ফ্লোরিডা রাজ্যের গভর্নর রাজ্যে জরুরী অবস্থা ঘোষণা করেছেন এবং পালমেটো এলাকার প্রায় ৩শ’র বেশি বাড়িঘর খালি করার নির্দেশ দিয়েছেন। ঐ অঞ্চলে একটি পুরাতন ফসফেট প্লান্টে দেয়াল ধ্বসে গেলে সেখান থেকে বন্যা বেগে দূষিত পানি বেরিয়ে আসছে, কর্তৃপক্ষ পানি বন্ধ করার চেষ্টা করছেন।

জর্জ ফ্লয়েডকে হত্যার অভিযোগে অভিযুক্ত মিনিয়াপলিসের পুলিশ অফিসার ডেরেক সোভেনের বিচার কাজ দ্বিতীয় সপ্তাহে পদার্পণ করল এবং জুরিমণ্ডলি সোমবার আদালতে ফিরে গেছেন। ঐ ঘটনার গুরুত্বপূর্ণ সাক্ষীদের আজ আদালতে উপস্থিত করা হয়।

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে এক গাড়ী চালক শুক্রবার দু'জন ক্যাপিটল পুলিশ অফিসারকে ধাক্কা মারার পর ক্যাপিটল হিলের কাছে বেষ্টনীতে আঘাত করে। ঐ ঘটনায় একজন অফিসার মারা যান এবং অপর অফিসারকে যে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তিনি এখন ভাল আছেন এবং সপ্তাহান্তে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

This item is part of
XS
SM
MD
LG