অ্যাকসেসিবিলিটি লিংক

ইইউ আশা প্রকাশ করেছে যে বাংলাদেশে অবাধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে

Dhaka, Bangladesh
Dhaka, Bangladesh

ইউরোপিয়ান ইউনিয়ন ইইউ, আশা প্রকাশ করেছে যে বাংলাদেশে আগামীতে একটি গণতান্ত্রিক পরিবেশে অবাধ, স্বচ্ছ, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণ মূলক জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন সংবাদদাতা জহুরুল আলম।

please wait

No media source currently available

0:00 0:00:56 0:00

বৃহস্পতিবার ঢাকায় ইইউ-বাংলাদেশ সহযোগিতা চুক্তির অধীনে সুশাসন এবং মানবাধিকার বিষয়ক সাব গ্রুপের দ্বিবার্ষিক বৈঠকে ইইউ ওই আশাবাদ ব্যক্ত করে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি বিশেষ করে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং গুমের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে দুই পক্ষ সুশাসন প্রতিষ্ঠার বিষয়ে গুরুত্ব আরোপ করে বলেছেগনতন্ত্র বিকাশে সুশীল সমাজের ভূমিকা খুবই গুরুত্ব পূর্ণ। মিয়ানমার থেকে নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সকল অধিকারসহ সন্মান জনক প্রত্যাবাসনের বিষয়ে ইইউ তার সমর্থন পুনঃব্যাক্ত করেছ এবং এ ব্যাপারে দুই পক্ষ এক সাথে কাজ করারা প্রত্যয় ব্যক্ত করেছে ।

বৈঠকে ইইউ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংস্থাটির এশিয়া- প্যাসিফিক বিষয়ক পরিচালক গুনার উইগ্যাণ্ড এবং বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মোহাম্মাদ শহিদুল হক।

This item is part of
XS
SM
MD
LG