অ্যাকসেসিবিলিটি লিংক

ইরানি-ব্রিটিশ নারীর নতুন এক বছরের সাজা বহাল রাখল ইরানের আদালত

 কারাবন্দী ব্রিটিশ-ইরানি নাজানিন জাগারি র‍্যাটক্লিফের স্বামী এবং তাদের সাত বছর বয়সী মেয়ে গ্যাব্রিয়েলা, লন্ডনে সাংবাদিকদের সামনে নাজানিন জাগারি র‍্যাটক্লিফের ছবি নিয়ে দাঁড়িয়ে আছে। ২৩শে সেপ্টেম্বর, ২০২১। ছবি-এপি/ম্যাট ডানহাম
কারাবন্দী ব্রিটিশ-ইরানি নাজানিন জাগারি র‍্যাটক্লিফের স্বামী এবং তাদের সাত বছর বয়সী মেয়ে গ্যাব্রিয়েলা, লন্ডনে সাংবাদিকদের সামনে নাজানিন জাগারি র‍্যাটক্লিফের ছবি নিয়ে দাঁড়িয়ে আছে। ২৩শে সেপ্টেম্বর, ২০২১। ছবি-এপি/ম্যাট ডানহাম

তেহরানে দীর্ঘদিন ধরে বন্দি থাকা একজন ইরানি-ব্রিটিশ মহিলার আইনজীবী শনিবার জানিয়েছেন যে ইরানের আপিল আদালত সে নারীকে আরো এক বছরের কারাদণ্ডের রায় বহাল রেখেছে।

নাজানিন জাগারি-র র‍্যাটক্লিফ ইতিমধ্যে ঐ ইসলামী প্রজাতন্ত্রে পাঁচ বছরের কারাদণ্ড ভোগ করেছেন। তার আইনজীবী হজজাত কেরমানি অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন, আপিল আদালত এই বছরের শুরুর দিকে দেওয়া রায়কে বহাল রেখে তাকে আরেক বছরের সাজা দিয়েছে।

এ রায়ে বিদেশে আরও এক বছরের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা অন্তর্ভুক্ত রয়েছে, যার অর্থ হল তিনি প্রায় দুই বছর ধরে তার পরিবারের সাথে দেখা করতে ইরান ত্যাগ করতে পারবেন না।

২০০৯ সালে লন্ডনে ইরানি দূতাবাসের সামনে একটি বিক্ষোভে অংশ নেওয়ার সময় "প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচার" ছড়ানোর অভিযোগে এপ্রিল মাসে, জাগরি- র‍্যাটক্লিফকে দণ্ডিত করা হয়।

কেরমানি বলেন, জাগারি র‍্যাটক্লিফকে আপিল আদালতের সিদ্ধান্তের বিষয়ে অবহিত করা হলে তিনি উত্কন্ঠা প্রকাশ করেন। তিনি বলেন, জাগারি-র র‍্যাটক্লিফ তার পরিবারের সঙ্গে যোগাযোগ করছেন।

ইরানের সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের দায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর জাগারি-র‍্যাটক্লিফকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। তবে ইরানের সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের যে অভিযোগ তা তিনি, তার সমর্থকরা এবং অধিকার গোষ্ঠী অস্বীকার করে। টমসন রয়টার্স ফাউন্ডেশন, যা কিনা রয়টার্স সংবাদ সংস্থার একটি দাতব্য সংগঠন, সেখানে জাগারি র‍্যাটক্লিফ কর্মরত থাকাকালীন ২০১৬ সালের এপ্রিল মাসে তেহরান বিমানবন্দরে তাকে আটক করা হয়, সেসময় তিনি পরিবারের সাথে দেখা করে ব্রিটেনে ফিরে আসছিলেন।

This item is part of
XS
SM
MD
LG