অ্যাকসেসিবিলিটি লিংক

ওমিক্রনের কারণে পরপর দুই বছর বাতিল হলো রিও স্ট্রিট কার্নিভাল প্যারেড

ফাইল ছবি - বেইজা-ফ্লোর সাম্বা স্কুলের একজন সদস্য রিও ডি  জ্যানিরোর সাম্বাড্রোমে ২০২০ সালের কার্নিভালের প্যারেডের দ্বিতীয় রাতে একটি ফ্লোটে পারফর্ম করছেন। ২৫ ফেব্রুয়ারি ২০২০। ছবি- রয়টার্স/সার্গিও মরায়েস)
ফাইল ছবি - বেইজা-ফ্লোর সাম্বা স্কুলের একজন সদস্য রিও ডি  জ্যানিরোর সাম্বাড্রোমে ২০২০ সালের কার্নিভালের প্যারেডের দ্বিতীয় রাতে একটি ফ্লোটে পারফর্ম করছেন। ২৫ ফেব্রুয়ারি ২০২০। ছবি- রয়টার্স/সার্গিও মরায়েস)

ঠিক দুই বছর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা চীনের মধ্যাঞ্চলের উহানে "বেশ কয়েকজন অজানা কারণে নিউমোনিয়ায় আক্রান্ত হওয়া্র" ব্যাপারে সতর্কতা জারি করেছিল, যা পরে বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারীতে পরিণত হয়। দুই বছর পর এখন বিশ্ব করোনার নতুন প্রকরণ, যা কিনা দ্রুত ছড়িয়ে পড়ে, সেই ওমিক্রনের মোকাবেলা করছে।

ব্রাজিলে ওমিক্রনে অনেক মানুষ দ্রুত আক্রান্ত হওয়ার ফলে রিও ডি জ্যানিরোর কর্তৃপক্ষ টানা দ্বিতীয় বছরের জন্য তাদের বহুল পরিচিত স্ট্রিট কার্নিভাল বাতিল করতে বাধ্য হয়েছে।

রিওর মেয়র এডুয়ার্ডো পেয়েস মঙ্গলবার অনলাইনে লাইভ বক্তৃতার সময় এই উৎসব বাতিলের ঘোষণা করেন। পেয়েস বলেন কার্নিভালের "প্রকৃতি" এবং "এর ধরণের" কারণে ভাইরাসের সম্ভাব্য বিস্তার নিয়ন্ত্রণ করা অসম্ভব।

তবে মেয়র পেয়েস বলেন যেহেতু কর্তৃপক্ষ দর্শক সমাগম নিয়ন্ত্রণ করতে পারবে সে কারণে রিওর সাম্বা স্কুলগুলির ঐতিহ্যবাহী মিছিলটি শহরের সাম্বাড্রোম স্টেডিয়ামে আগামী মাসে অনুষ্ঠিত হবে।

(এই প্রতিবেদনের কিছু তথ্য রয়টার্স, এপি এবং এএফপি থেকে নেয়া হয়েছে।)

XS
SM
MD
LG