অ্যাকসেসিবিলিটি লিংক

দক্ষিণ আফ্রিকায় করোনাভাইরাসের নতুন একটি প্রকরণ শনাক্ত

জোহানেসবার্গের কাছে ডিপস্লুট টাউনশিপে একজন মা ফাইজারের কোভিড-১৯ ভ্যাকসিন নিচ্ছেন। ২৫ নভেম্বর ২০২১। (ছবি-এপি/ডেনিস ফারেল)
জোহানেসবার্গের কাছে ডিপস্লুট টাউনশিপে একজন মা ফাইজারের কোভিড-১৯ ভ্যাকসিন নিচ্ছেন। ২৫ নভেম্বর ২০২১। (ছবি-এপি/ডেনিস ফারেল)

দক্ষিণ আফ্রিকায় স্বাস্থ্যমন্ত্রী জো ফাহলা বৃহস্পতিবার করোনভাইরাসের একটি নতুন প্রকরণ শনাক্ত করা হয়েছে বলে ঘোষণা করেছেন। বিজ্ঞানীরা বলছেন এই ভাইরাসের মিউটেশনের সংখ্যাবৃদ্ধি এবং দেশের সর্বাধিক জনবহুল প্রদেশ গাউতেং-এ তরুণদের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ার কারণে এটি এখন উদ্বেগের বিষয়।

করোনাভাইরাস ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে এটি বিকশিত হয়।অনেক সময় নতুন প্রকরণগুলো যেগুলোর উদ্বেগজনক মিউটেশন রয়েছে সেগুলি মরে যায়। বিজ্ঞানীরা সম্ভাব্য পরিবর্তনগুলি পর্যবেক্ষণ করেন যা ভাইরাসটিকে আরও সংক্রমণযোগ্য বা মারাত্মক করে তুলতে পারে। তবে নতুন প্রকরণগুলি জনস্বাস্থ্যের উপর প্রভাব ফেলবে কিনা তা বুঝতে সময় লাগতে পারে।

একটি অনলাইন সংবাদ সম্মেলনে ফাহলা বলেন, দক্ষিণ আফ্রিকায় নতুন সংক্রমণের হার নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে।

নতুন প্রকরণটির কারণে সংক্রমণের হার আরও বৃদ্ধি পেয়েছে জানিয়ে তিনি বলেন, "গত চার বা পাঁচ দিনে সূচকে বৃদ্ধি পেয়েছে।" নতুন প্রকরণটির কারণে কত শতাংশ লোক আক্রান্ত হয়েছে তা নির্ধারণ করতে দক্ষিণ আফ্রিকার বিজ্ঞানীরা কাজ করছেন।

ফাহলা জানান বর্তমানে বি.১.১.৫২৯ (B.1.1.529) হিসাবে শনাক্ত হওয়া এই নতুন প্রকরণটি দক্ষিণ আফ্রিকা থেকে আসা যাত্রীদের মধ্যে বটসওয়ানা এবং হংকং-এও পাওয়া গেছে।

নতুন প্রকরণটি মূল্যায়ন করতে ডব্লিউএইচও(WHO) এর কারিগরি কার্যকরি দল শুক্রবার মিলিত হবে এবং গ্রীক বর্ণমালা থেকে এটির একটি নাম দেয়া হবে কিনা সে ব্যাপারে তারা সিদ্ধান্ত নিতে পারে।

XS
SM
MD
LG