শাগুফতা নাসরিন কুইন
আজ নারী কন্ঠ অনুষ্ঠান আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব ড. তানজিমা হাশেমের সঙ্গে।
ড. হাশেম বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বুয়েটের কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয়ে গবেষণা করছেন।
আসুন শোনা যাক তাঁর সঙ্গে আমার কথোপকথন।
ড. হাশেম কে প্রশ্ন করেছিলাম কম্পিউটার সাইন্সে পড়াশুনা করার আগ্রহটা কেমন করে হলো?
তিনি বললেন ছোট বেলা থেকেই গবেষণা আর গণিত শাস্ত্রের প্রতি তাঁর আগ্রহ ছিল।
তাছাড়া তাঁর বাবা, বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগে অধ্যাপনা করতেন এবং গবেষণা করতেন এবং সেটা থেকেও তিনি অনুপ্রাণিত হন।
ড. তানজিমা হাশেমর গবেষণার প্রধান উদ্দেশ্য হলো মানুষের বাস্তব জীবনের সমস্যা সমাধানে প্রযুক্তিকে ব্যবহার উপযোগী এবং গ্রহণযোগ্য করে তোলা। তিনি গবেষণার মাধ্যমে চেষ্টা করছেন, বিভিন্ন ধরনের লোকেশান বা স্থান ভিত্তিক পরিসেবা, প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে লোকজনের কাছে গ্রহণীয় করে তুলতে।
ড. তানজিমা হাশেমর গবেষণার লক্ষ্য হচ্ছে যারা পরিসেবা প্রদান করেন, তাদেরকে আমরা যে সব তথ্য দেই, তার প্রইভেসি বা ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করা।
ড. হাশেম সম্মানজনক OWSD-Elsevier Foundation Award পেয়েছেন। উন্নয়নশীল বিশ্বে, প্রকৌশল বিজ্ঞানে মহিলা বিজ্ঞানীদের এই পুরস্কার দেওয়া হয়।