অ্যাকসেসিবিলিটি লিংক

পুরস্কার বিজয়ী সাংবাদিককে যাবজ্জীবন সাজা দিল তুরস্কের আদালত

তুরস্কের দাঙ্গা পুলিশ তুরস্কের দিয়ারবাকিরে, সিরিয়ায় তুরস্কের নীতির বিরুদ্ধে প্রতিবাদকারী লোকদের ছত্রভঙ্গ করতে জল কামান এবং টিয়ার গ্যাস ব্যবহার করছে৷৭ অক্টোবর ২০১৪। (ফাইল ছবি-এপি)
তুরস্কের দাঙ্গা পুলিশ তুরস্কের দিয়ারবাকিরে, সিরিয়ায় তুরস্কের নীতির বিরুদ্ধে প্রতিবাদকারী লোকদের ছত্রভঙ্গ করতে জল কামান এবং টিয়ার গ্যাস ব্যবহার করছে৷৭ অক্টোবর ২০১৪। (ফাইল ছবি-এপি)

২০১৪ সালের অক্টোবরে যখন ‍দিয়ারবাকির-এ সংঘাতের সময় একটি বন্দুকযুদ্ধ শুরু হয়, তখন সেই ঘটনার ঠিক কেন্দ্রে অবস্থান করছিলেন ভিডিও সাংবাদিক রোজহাট ডোগরু।

এক পর্যায়ে তিনি ঘটনার একটু বেশিই ভেতরে ঢুকে পড়েন। তিনি গুলিবিদ্ধ হন এবং তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায়, তিনি তার ধারণ করা ফুটেজ, ইরাক ভিত্তিক গালি কুরদিস্তান টিভি-তে আপলোড করেন।

ঘটনাটি প্রচারের জন্য ডোগরু একটি পুরস্কার লাভ করেন। কিন্তু সেই সংঘাতের সাত বছর পর এসে, এখন এই ভিডিও সাংবাদিককে একটি যাবজ্জীবন সাজার মোকাবেলা করতে হচ্ছে

গত সপ্তাহে দিয়ারবাকির-এর একটি আদালত এই রায় দেয়। তাতে ডোগরুকে “দেশের ঐক্য ও অখন্ডতা ব্যাহত করার” জন্য দোষী সাব্যস্ত করা হয়। এছাড়াও রায়টিতে তাকে “উদ্দেশ্যমূলকভাবে হত্যাচেষ্টার” অভিযোগে আরও ১০ বছর ১০ মাস এবং “একটি সন্ত্রাসী সংগঠনের পক্ষে প্রচারণা চালানোর” জন্য এক বছর তিন মাসের সাজা প্রদান করা হয়।

এই রায়টি গণমাধ্যমের স্বাধীনতার পক্ষের বক্তাদের আতঙ্কিত করেছে।

তুরস্কের মিডিয়া অ্যান্ড ল’ স্টাডিজ-এর সহপরিচালক ভেয়জেল ওক, ভিওএ-কে বলেন, “এটি আমার সাম্প্রতিক সময়ে দেখা সবচেয়ে কঠোর শাস্তি। এখানে কোন খুন হয়নি, কোন বোমা বিস্ফোরণ হয়নি, কিন্তু শুধুমাত্র সংবাদ প্রচার হয়েছে।”

কুর্দি সাংবাদিক হিসেবে ডোগরু দিয়ারবাকির ও আশপাশের অঞ্চলের ঘটনাবলী, গালি কুরদিস্তান টিভি’র জন্য প্রচার করেছেন। এর মধ্যে ২০১৪ সালে হওয়া কোবানি বিক্ষোভ হিসেবে পরিচিত ঘটনার ফুটেজও রয়েছে। এই ঘটনা প্রচারের জন্য তিনি একটি সাউথইস্টার্ন জার্নালিস্টস অ্যাসোসিয়েশন পুরস্কার লাভ করেন।

সেই দিন তার প্রচার করা সংবাদের বিষয়ে দেওয়া এক সাক্ষাৎকারে, এমন ধরণের ঘটনা ধারণ করার ব্যাপারে সংবাদকর্মীদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বলেন ডোগরু।

সংঘাতটি হওয়ার তিন বছর পর ডোগরুর বিরুদ্ধে প্রথম মামলাটি করা হয় বলে ঐ সাংবাদিকের আইনজীবি রেসুল তেমুর ভিওএ-কে জানান।

XS
SM
MD
LG