অ্যাকসেসিবিলিটি লিংক

ফিলিপাইনে শক্তিশালী টাইফুনে তিনজনের মৃত্যু, বাড়ির ছাদে আটকা পড়েছেন অনেকে

ফিলিপাইনের মধ্যাঞ্চলের সেবু শহরে টাইফুন রাই এ ক্ষতিগ্রস্ত বাড়িঘর থেকে যা অবশিষ্ট আছে তা বাসিন্দারা উদ্ধার করছেন।১৭ ডিসেম্বর ২০২১। (ছবি-এপি/জে লাব্রা)
ফিলিপাইনের মধ্যাঞ্চলের সেবু শহরে টাইফুন রাই এ ক্ষতিগ্রস্ত বাড়িঘর থেকে যা অবশিষ্ট আছে তা বাসিন্দারা উদ্ধার করছেন।১৭ ডিসেম্বর ২০২১। (ছবি-এপি/জে লাব্রা)

ফিলিপাইনের কর্মকর্তারা জানিয়েছেন শুক্রবার এক শক্তিশালী টাইফুনের কারণে প্লাবিত গ্রামগুলিতে কমপক্ষে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দক্ষিণ ও মধ্যাঞ্চলের দ্বীপ প্রদেশগুলিতে বন্যার কারণে বাড়ির ছাদে বাসিন্দারা আটকা পড়েন। গাছ উপড়ে গেছে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। টাইফুন আঘাত হানার আগে ৩ লাখের ও বেশি গ্রামবাসী নিরাপদ স্থানে সরে যান।

টাইফুন রাই বৃহস্পতিবার দেশের দক্ষিণ-পূর্ব উপকূল দিয়ে প্রবাহিত হওয়ার পরে কিছুটা দুর্বল হয়ে পড়ে। তবে বাতাসের গতি ছিল ঘণ্টায় ১৫৫ কিলোমিটার এবং ২১৫ কিলোমিটার পর্যন্ত ঝড়ো হাওয়া বয়ে যায় যা ছিল ধ্বংসাত্মক। আবহাওয়াবিদরা বলেছেন এটি দক্ষিণ চীন সাগরে যাওয়ার আগে পশ্চিম দিক দিয়ে পশ্চিম পালাওয়ান প্রদেশে চলে যায়।

সাম্প্রতিক বছরগুলিতে দেশটিতে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী টাইফুনের ক্ষয়ক্ষতি এবং হতাহতের পরিমাণ দেখছেন কর্মকর্তারা। তারা বলছেন বিদ্যুৎ বিভ্রাট, বিপর্যস্ত যোগাযোগ ব্যবস্থা এবং গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে যাওয়ার কারণে সে প্রচেষ্টা ব্যাহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা বর্ণনা করেছেন যে প্রচন্ড বাতাস বাড়ির ছাদ উড়িয়ে নিয়ে গেছে এবং গাছ ভেঙে পড়েছে। অন্যদিকে মারাত্মক বন্যার সম্মুখীন বাসিন্দারা তাদের বাড়ির ছাদে আটকা পড়েছেন।

সেন্ট্রাল ইলোইলো শহরের মেয়র জেরি ট্রেনাস টেলিফোনে দ্য অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছেন, "আমি আমার জীবনে কখনও বাতাসের এমন হিংস্রতা অনুভব করিনি, এবং এর আগে সরাসরি আমাদের কখনো আঘাতও করেনি।" তিনি জানান অন্তত একজন বাসিন্দা মারা গিয়েছেন যখন তিনি ঝড়ের কারণে ভেঙ্গে পড়া অনেকগুলো বাঁশের আঘাত পান।

তিনি জানান বিদ্যুৎবিহীন এবং অনিয়মিত সেলফোন সিগন্যালের মাঝে ৫ লক্ষ মানুষের বসবাস ঐ উপকূলীয় শহরে। সেখানকার রাস্তা পরিষ্কার করছে শ্রমিকরা।

কর্মকর্তারা জানিয়েছেন দক্ষিণের বুকিদনন প্রদেশে আরও দু'জন লোক মারা গেছে। সেখানে একটি গাছ পড়ে একজন বাসিন্দা মারা যান। অন্য আরেকজন আহত হন। দক্ষিণ সুরিগাও শহরে এক ব্যক্তি ধ্বংসাবশেষের আঘাতে মারা গেছে।

কর্মকর্তারা মধ্যাঞ্চলের গুইমারাস প্রদেশে টাইফুনের কারণে আরও অন্তত দুটি মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

XS
SM
MD
LG