যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার একটি বৈদ্যুতিক হামার গাড়িতে ভ্রমণ করেছেন। গাড়ির সঙ্গে আমেরিকানদের যে প্রেমের সম্পর্ক রয়েছে তা তুলে ধরে উচ্চ মূল্যের পেট্রোলের মুখোমুখি গ্রাহকদের জন্য বৈদ্যুতিক গাড়ি বিক্রির প্রচারণা চালান বাইডেন।
বাইডেন তার প্রেসিডেন্সিয়াল ক্যাডিলাক লিমুজিনে চড়ে মিশিগানের ডেট্রয়েটের জেনারেল মোটর্সের কারখানাতে পৌঁছান। আকার, ভারী বর্ম এবং অসংখ্য অতিরিক্ত বিকল্পের জন্য "বিস্ট" ডাকনা্মে পরিচিত এই ১,000-হর্সপাওয়ার হামার গাড়িতে ওঠেন বাইডেন।
বাইডেন কয়েকবার গাড়িটি চালানোর পর সাংবাদিকদের জিজ্ঞাসা করেন, "কেউ পিছনে, বা ছাদে উঠতে চান?" এই গাড়িটি সত্যি অসাধারণ!"
তিনি সাংবাদিকদের বলেন যে তিনি কত দ্রুত গাড়ি চালাচ্ছেন সে সম্পর্কে নিশ্চিত নন।
বাইডেন ট্রিলিয়ন-ডলারের অবকাঠামো প্যাকেজের বিধানগুলি তুলে ধরেন।যে বিলটি তিনি পাশ করতে পেরেছেন এবং গত সোমবার তাতে স্বাক্ষর করেন। হালকা যানবাহন বিক্রয়ের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের বৃহত্তম গাড়ি নির্মাতা জেনারেল মোটরসের একটি বৈদ্যুতিক কারখানা পরিদর্শন করেন বাইডেন।জেনারেল মোটরস ২০৩৫ সালের মধ্যে তাদের তৈরি সমস্ত গাড়ি বিদ্যুৎ চালিত করার পরিকল্পনার কথা জানিয়েছে।
গাড়ি তৈরিতে নিযুক্ত প্রায় ৩০০ কর্মীর সামনে বাইডেন বলেন, "আমি কখনই এমন বাহন কল্পনাও করতে পারিনি যেটিতে আমি এখন উঠলাম।" তিনি বলেন যে নতুন আইনটি বিশ্বব্যাপী প্রতিযোগিতা করার জন্য আমেরিকান শিল্প-কারখানার ক্ষমতাকে বাড়িয়ে দেবে।
তিনি বলেন, "আপনারা জানেন, এখন পর্যন্ত, চীন এই দৌড়ে এগিয়ে আছে।এটি পরিবর্তন হতে চলেছে। এই আইনের কারণে, আগামী বছর, ২০ বছরের মধ্যে প্রথমবার, আমেরিকান অবকাঠামোতে বিনিয়োগ চীনের চেয়ে অনেক বেশি হবে - ২০ বছরে প্রথমবার।"
জেনারেল মোটরস-এর মতে, প্রথম সংস্করণের গাড়ির দাম ১ লক্ষ ১২ হাজার ৫’শ ৯৫ ডলার থেকে শুরু হয় এবং রিজার্ভেশন পূর্ণ রয়েছে। ২০২৪ সালে যে নির্ধারিত গাড়িটি বাজারে আসবে তার সম্ভাব্য মূল্য প্রায় ৮0,000 ডলার।