অ্যাকসেসিবিলিটি লিংক

মস্কোর আয়োজনে আফগান সংকট নিয়ে তালিবানের সাথে ১০টি দেশের প্রতিনিধির আলোচনা

তালিবান কর্মকর্তা আব্দুল সালাম হানাফি এবং আফগান তালিবান আন্দোলনের রাজনৈতিক প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা রাশিয়ার মস্কোতে আলোচনারত। ২০শে অক্টোবর, ২০২১, ছবি-এপি
তালিবান কর্মকর্তা আব্দুল সালাম হানাফি এবং আফগান তালিবান আন্দোলনের রাজনৈতিক প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা রাশিয়ার মস্কোতে আলোচনারত। ২০শে অক্টোবর, ২০২১, ছবি-এপি

তালিবান সরকার আফগানিস্তানে জাতীয় নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতির উন্নয়নের যে প্রচেষ্টা চালাচ্ছে, রাশিয়া তার প্রশংসা করেছে। তবে এই ইসলামপন্থী গোষ্ঠীকে যুদ্ধবিধ্বস্ত দেশে একটি স্থিতিশীল শান্তি অর্জনের জন্য প্রশাসনে অন্তর্ভুক্তি নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে।

বুধবার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরফ, তালিবান নেতা এবং চীন, পাকিস্তান, ইরান এবং ভারতসহ ১০ টি দেশের প্রতিনিধির সঙ্গে আফগান সঙ্কট নিয়ে আলোচনার জন্য মস্কো-আয়োজিত একটি আন্তর্জাতিক বৈঠকের উদ্বোধনকালে এই মন্তব্য করেন।


লাভরফ বলেন “কাবুলে এখন একটি নতুন প্রশাসন ক্ষমতায় রয়েছে। সামরিক ও রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল করতে তারা যে প্রচেষ্টা চালাচ্ছে তা আমরা লক্ষ্য করছি, "।

লাভরফ বলেন, মস্কো বিশ্বাস করে যে আফগানিস্তানে মানবিক বিপর্যয় রোধে কাবুলকে কার্যকর আর্থিক, অর্থনৈতিক ও মানবিক সহায়তা প্রদানের জন্য বিশ্বব্যাপী প্রচেষ্টা চালানোর সময় এসেছে।


তালিবান উপ -প্রধানমন্ত্রী আবদুল সালাম হানাফি বৈঠকে ভাষণ দেওয়ার সময়, বিশ্ব সম্প্রদায়ের কাছে কাবুলের নতুন সরকারকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি পুনর্বিবেচনা করার আহ্বান জানান এবং আবারও যুক্তরাষ্ট্রের কাছে আফগান কেন্দ্রীয় ব্যাংকের বিদেশি রিজার্ভে ফ্রিজ হয়ে থাকা প্রায় ১০ বিলিয়ন ডলার রিজার্ভ মুক্ত করে দেবার আহ্বান জানান ।

তালিবানের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদের গণমাধ্যমে শেয়ার করা বক্তব্য অনুসারে, তালিবানের সিনিয়র নেতা তার অন্তর্বর্তীকালীন সরকারকে "ইতিমধ্যে অন্তর্ভুক্তিমূলক" বলে অভিহিত করেছেন এবং বলেছেন যে তারা চাপের মধ্যে কোনো চুক্তি গ্রহণ করবে না।

লাভরফ মস্কো বৈঠকের আগে স্পষ্ট করে দিয়েছিলেন যে আলোচনায় তালিবানকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত হবে না, বরং অংশগ্রহণকারীরা যেন মানবাধিকারের বিষয়ে "প্রত্যাশা" পূরণে জোর দেয়।

This item is part of
XS
SM
MD
LG