অ্যাকসেসিবিলিটি লিংক

শিক্ষার্থীদের রাজনীতি সচেতন হওয়ার পরামর্শ দিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু - ফাইল ফটো- এপি
শিক্ষামন্ত্রী ডা. দীপু - ফাইল ফটো- এপি

বাংলাদেশের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, "শিক্ষার্থীদের রাজনীতি সচেতন হতে হবে। রাজনীতি সচেতন না হয়ে সফল মানুষ হওয়া যায় না, সুনাগরিক হওয়া যায় না। রাজনীতি সচেতন না হলে তোমারা নিজের দায়িত্বও যথাযথভাবে পালন করতে পারবে না। রাজনীতি করো বা না করো কেউ রাজনীতির বাইরে নয়।"

রবিবার রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ীর দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের আয়োজনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, "সবাইকে রাজনীতি সচেতন হতে হবে। এই ক্যাম্পাসে আসার পর পরিচয় করিয়ে দেয়া হচ্ছে, ছাত্র রাজনীতিকদের সঙ্গে। এটি আমার ভালো লেগেছে। অর্থাৎ এই ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ নয়। আমার দুটি প্রতিষ্ঠানে যাওয়ার সুযোগ হয়েছে। একটি প্রতিষ্ঠানে গিয়ে ভয় পেয়েছি। কারণ সেখানে লেখা আছে—ধূমপান ও রাজনীতিমুক্ত ক্যাম্পাস। অর্থাৎ ধূমপানের মতো রাজনীতিটাও পরিত্যাজ্য--এই মেসেজ সেই প্রতিষ্ঠান দেয়ার চেষ্টা করছে।"

দীপু মনি বলেন, "জীবনের সব ক্ষেত্রের মতো রাজনীতিতে ভালো-মন্দ আছে। কিন্তু তার অর্থ এই নয় যে রাজনীতি ভলো নয়। রাজনীতি সেই জায়গা, যেখানে জীবনের সব সিদ্ধান্ত গৃহীত হয়।"

XS
SM
MD
LG