আফগানিস্তানে নির্বাচনী ফলাফল নিয়ে সমান্তরাল সরকার গঠনের হূমকি

আফগানিস্তানে,প্রেসিডেন্ট পদপ্রার্থী আব্দুল্লা আব্দুল্লা,গতমাসের প্রেসিডেন্ট নির্বাচনে,তাঁরই জয় হয়েছে বলে ঘোষনা দেবার পর,আজ মঙ্গলবার রাজনৈতিক সংকট পরিস্থিতি আরো সঙ্গীন আকার ধারণ করেছে-যদিও আগের ফলাফল থেকে দেখা যায় যে,তাঁর প্রতিদ্বন্দী প্রার্থী আশরাফ গানির চেয়ে ভোট প্রতিদ্বন্দীতায় তিনি দশ লক্ষ ভোটের ব্যবধানে পিছিয়ে রয়েছেন।১৪ জুনের ফিরতি দফার রান অফ নির্বাচনে এ অবধি গণনায় দেখা যাচ্ছে আব্দুল্লা পেয়েছেন ৪৩ দশমিক ৫ শতাংশ ভোট- বিপরিতে গানি পেয়েছেন ৫৬ দশমিক ৪ শতাংশ ভোট।

সঙ্গের আরেক প্রতিদ্বন্দী প্রার্থী হাজি মোহাম্মাদ মোহাকেক হূমকি দিয়ে বলেছেন-১৪ জুনের ফিরতি দফার রান অফ নির্বাচনে কারচুপির অভিযোগ কতৃপক্ষ আমলে না নিলে পাশাপাশি আরেকটা সমান্তরাল সরকার গঠন করা হবে।

মঙ্গলবার,কাবুলের যুক্তরাষ্ট্র দূতাবাসের ওয়েবসাইটে দেওয়া বয়ানে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী জন কেরী আব্দুল্লাকে হূঁশিয়ার করে বলেছেন- আইন-বহির্ভুত পন্থায় ক্ষমতা দখলের যে কোনো উদ্যোগই আফগানিস্তানকে যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের আর্থিক ও আরক্ষার মদত হতে বঞ্চিত করবে। পররাষ্ট্র মন্ত্রী কেরী শুক্রবার কাবুল সফরে যাবেন।