বাংলাদেশে আইএস থাকার ভারতীয় দাবি প্রত্যাখ্যান করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বাংলাদেশে ইসলামিক ষ্টেট বা আই এস বিস্তারের বিষয়ে ভারতীয় গোয়েন্দাদের দাবি প্রত্যাখ্যান করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

মঙ্গলবার ঢাকায় মসজিদের ইমাম, ধর্মীয় নেতা এবং আলেমদের এক সভায় জঙ্গি তৎপরতার বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির জন্য তাদের কাছে সহযোগিতা কামনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। সভা শেষে আসাদুজ্জামান খান সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন ভারতীয় গোয়েন্দারা কিসের ভিত্তিতে আই এস অবস্থানের কথা বলছে তা আলোচনার মাধ্যমে জানা যাবে। ঢাকা থেকে জহুরুল আলম।

Your browser doesn’t support HTML5

বাংলাদেশে আইএস থাকার ভারতীয় দাবি প্রত্যাখ্যান করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান