জামায়াতের আমীর মওলানা মতিউর রহমান নিজামীর মৃত্যুদন্ডাদেশের ব্যাপারে রিভিউ আবেদন খারিজ হওয়ায় পাকিস্তান যে উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে, বাংলাদেশ তার প্রতিবাদ জানিয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার জন্য পাকিস্তানের প্রতি আহবান জানিয়েছেন। রোববার তিনি সাংবাদিকদের কাছে এ ব্যাপারে তার প্রতিক্রিয়ায় বলেছেন, তার ভাষায়, পাকিস্তানের প্রতিক্রিয়া আমাদের হতাশ করেছে। আমরা কখনই আমাদের অভ্যন্তরীণ বিষয়ে কারো উদ্বেগকে স্বাগত জানাই না। বার বার এটি মনে করিয়ে দেয়ার পরেও পাকিস্তান এটি করছে। যাদের বিচার করা হচ্ছে তারা বাংলাদেশের নাগরিক। পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১৯৭৪ সালের ত্রিপক্ষীয় চুক্তির অপব্যাখ্যা না করার জন্য আহবান জানিয়ে বলেন, এটিকে আমরা বিপজ্জনক বলেই মনে করি। কারণ যুদ্ধাপরাধীরা ভবিষ্যত প্রজন্মকে আশ্বস্ত করার একটি জায়গা খুজছে। পাকিস্তান রাষ্ট্র হিসেবে তাদের পাশে থাকবে-এমন একটি বার্তা সম্ভবত তারা দিতে চাইছে, এমনটিই বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।...ঢাকা থেকে আমীর খসরু
Your browser doesn’t support HTML5
amir pak