বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা বলেছে তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি হতে হবে সমতার ভিত্তিতে

বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা বলেছে তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি হতে হবে সমতার ভিত্তিতে।শুক্রবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে বাপা নেতারা তিস্তার পানির ন্যায্য হিস্যা পাওয়ার জন্য বাংলাদেশ এবং ভারতের মধ্যকার আসন্ন বৈঠকে এ সংক্রান্ত সকলবিষয় আলোচনার আহ্বান জানান।গঙ্গা চুক্তি থাকা সত্ত্বেও ভারত বাংলাদেশকে তার প্রাপ্য পানি দিচ্ছেনা বলে অভিযোগ করে বাপা নেতারা বলেন তিস্তা চুক্তির ক্ষেত্রে এ ধরনের পরিস্থির যাতে সৃষ্টি না হয় তা নিশ্চিত করতে অভিন্ন নদীর পানি বণ্টনের আন্তর্জাতিক মানদণ্ড মেনে এ চুক্তিটি করতে হবে।

তিস্তা নদীতে পানি না থাকার বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মন্তব্যকে আপত্তিকর বলে উল্লেখ করে এর কারন আনুসন্ধানের দাবি জানিয়েছেন বাপা নেতারা।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে জহরুল আলমের রিপোর্ট