কাশ্মীরে অশান্তি বিষয়ে সুপ্রিম কোটের পরামর্শ

কাশ্মীরে অশান্তি থামিয়ে আলোচনার আবহ তৈরি করতে সুপ্রিম কোর্টের পরামর্শ, নিরাপত্তা বাহিনীর দিকে পাথর ছোঁড়া বন্ধ করুক বিচ্ছিন্নতাবাদীরা, সরকারকে তখন আদালত নির্দেশ দেবে পেলেট গান ব্যবহার বন্ধ করবার। প্রাক্তন বিজেপি প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী কোনও শর্ত ছাড়াই বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে আলোচনায় বসেছিলেন। কিন্তু নরেন্দ্র মোদীর সরকারের কড়া অবস্থানে কোনও সুযোগ নেই বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে আলোচনার। আদালত উদ্বিগ্ন সুরে বলে, এই যে ছাত্রছাত্রীরাও পড়াশোনা বন্ধ রেখে পথে নেমে পাথর ছুঁড়ছে, তা উদ্বেগজনক। সুপ্রিম কোর্টের পরামর্শ কেউ-ই কানে তুলবে কিনা তা বোঝা যাচ্ছে না।

Your browser doesn’t support HTML5

কলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট