বাংলাদেশ থেকে অপরাজনীতির অবসান চান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া

বাংলাদেশ থেকে অপরাজনীতি বিদায় করতে চান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। নিজ কার্যালয়ে পুলিশের তল্লাশি অভিযান নিয়ে এক টুইট বার্তায় তিনি এই মনোভাব ব্যক্ত করেছেন। বলেছেন, পুলিশকে অকারণে ব্যবহার করে বিরোধী দলের অফিস তছনছ করা হচ্ছে একটি অপরাজনীতি। এই রাজনীতির অবসান হওয়া উচিত। শনিবার সকালে বিএনপি নেত্রী খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে অজ্ঞাতনামা ব্যক্তির জিডির প্রেক্ষিতে তল্লাশি চালায় পুলিশ। যদিও কিছুই পাওয়া যায়নি। ওদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে তল্লাশি চালানো হয়। পুলিশি তল্লাশির প্রতিবাদে রোববার সারাদেশে বিএনপি বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। সংবাদ সম্মেলন করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন। রাতে স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বেগম জিয়া।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট