ঢাকার অদূরে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের পূর্বাচল এলাকা থেকে পুলিশ শুক্রবার এক বিশেষ অভিযানে বিপুল সংখ্যক অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের কথা জানিয়েছে। স্থানীয় পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, ওই বিশেষ অভিযানে দুটি রকেট লঞ্চার, ৬২টি এলএমজি রাইফেল, ৪২টি গ্রেনেড, ৪৯টি মর্টার শেল এবং কয়েকশত রাউন্ড গুলিসহ অন্যান্য অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। একটি লেক থেকে দমকল বাহিনীর সহায়তায় পুলিশ ওই বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে বলে জানিয়েছে। তবে এর সাথে জঙ্গী কোনো সংগঠনের সম্পৃক্ততা রয়েছে কিনা সে বিষয়টি এখনো নিশ্চিত করেননি বাংলাদেশ পুলিশের প্রধান শহীদুল হক। অচিরেই এই অস্ত্র কাদের এবং কি উদ্দেশ্য ওই স্থানে রাখা হয়েছিল তা জানা সম্ভব হবে বলে পুলিশ প্রধান জানিয়েছেন।
এই পর্যন্ত তিনজনকে পুলিশ গ্রেফতার করেছে; এলাকাটি পুলিশ ঘিরে রেখেছে।
Your browser doesn’t support HTML5
ঢাকা থেকে আমীর খসরুর রিপোর্ট