বৃটেনের নির্বাচনে বাংলাদেশী তিন কন্যাÑ রুশনারা আলী, টিউলিপ সিদ্দিক ও ড. রূপা হক এবারও শিরোনামে। দু’বছর আগে লেবার পার্টির মনোনয়ন পেয়ে তারা ইতিহাস গড়েছিলেন। এবারের ইতিহাসটা অবশ্য একটু ভিন্ন। ভোটের ব্যবধান এতটাই বাড়িয়েছেন যা লেবার পার্টির নেতৃত্বকেও অবাক করেছে। পূর্ব লন্ডনের আসন থেকে রুশনারা আলী বরাবরই বিপুল ভোটে জয়ী হন। এবার নিয়ে তিনি তিনবার নির্বাচিত হলেন। ড. রূপা হক বিগত নির্বাচনে জয় পেয়েছিলেন মাত্র ২৭৪ ভোটে। এবার প্রায় ১৪ হাজার ভোটে কনজারভেটিভ পার্টির প্রার্থীকে পরাজিত করেছেন। বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহেনার কন্যা টিউলিপ সিদ্দিক গত নির্বাচনে ১১০০ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছিলেন। বৃহস্পতিবারের নির্বাচনে ১৫ হাজার ভোটের ব্যবধানে তিনি জয় ছিনিয়ে নিয়েছেন। জয়লাভের পর এক টুইটার বার্তায় বলেছেন, ওয়েস্ট মিনিস্টারে তিনি হবেন হ্যাম্পস্টেড ও কিলবার্ণের কণ্ঠস্বর।
ওদিকে বিপুল ভোটে বিজয়ী হওয়ায় বাংলাদেশের প্রসিডেন্ট, প্রধানমন্ত্রী, স্পিকার তিন কন্যাকে অভিনন্দন জানিয়েছেন।
Your browser doesn’t support HTML5
ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট