মিয়ান্মার থেকে আসা শরনার্থীদের আশ্রয় দেওয়ার জন্য পোপ বাংলাদেশের ভূয়সী প্রশংসা করলেন

মিয়ান্মারে তার চারদিনের সফর শেষে পোপ ফ্রান্সিস এখন বাংলাদেশে রয়েছেন। তিনদিনের এই রাষ্ট্রীয় সফরের শুরুতে পোপকে লালগালিচা সম্বর্ধনা জানানো হয়। বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ তাঁকে বিমান বন্দরে সম্বর্ধনা জানান।

বঙ্গভবনে রাষ্ট্রপতি হামিদের সঙ্গে একান্ত বৈঠকের পর পোপ মন্ত্রী পরিষদের সদস্য এবং বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে দেওয়া তাঁর ভাষণে মিয়ান্মার থেকে পালিয়ে আসা শরনার্থীদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন। তিনি এই সমস্যা মোকাবিলায় বাংলাদেশের পাশে দাঁড়াতে বিশ্ববাসীকে আহ্বান জানান।

বঙ্গভবনে আসার আগে পোপ সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন এবং পরে ধানমন্ডিতে বঙ্গবন্ধৃ স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী'র রিপোর্ট।