যা সন্দেহ ছিল, সেটাই প্রমাণিত হল কলকাতা পুরসভার অনুসন্ধানে। কেন দক্ষিণ কলকাতায় ব্যাপক ভাবে ছড়িয়েছে ডায়েরিয়া, সেটাই বুঝতে গিয়ে ভূগর্ভে অন্ত ১৬টি জায়গায় দেখা গিয়েছে, মাটির নিচে পাশাপাশি থাকা পানীয় জলের পাইপ আর নিকাশীর পাইপে কোনও ভাবে ফুটো হয়ে পানীয় জলে মিশেছে নিকাশীর ময়লা জল। এর পর তো ডায়েরিয়া ছড়ানোই স্বাভাবিক। খোদ মেয়রের দফতরে জমা পড়েছে ইঞ্জিনীয়ারদের এই অনুসন্ধানী রিপোর্ট। আরও চলছে পাইপের ফুটোর জন্য খোঁজাখুজি। মেয়র শোভন চট্টোপাধ্যায় যে এত দিন পুরসভার জল থেকে সংক্রমণ ছড়ানোর অভিযোগ মানছিলেন না, তা-ও এর পরে টিঁকবে না এই রিপোর্টের পরে।
Your browser doesn’t support HTML5
দক্ষিণ কলকাতায় ডায়রিয়া ছড়িয়েছে ব্যাপকভাবে