রোহিঙ্গা প্রত্যাবাসন প্রসঙ্গ

‘রোহিঙ্গা প্রত্যাবাসন প্রসঙ্গ’-এটাই আমাদের আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয়। শুরু করছি হ্যালো ওয়াশিংটন, সকলকে শুভেচ্ছা জানিয়ে। আজকের অনুষ্ঠানে অতিথি উত্তরদাতাদের প্যানেলে রয়েছেন ঢাকা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক প্রফেসার আমেনা মহসিন এবং ঢাকা থেকেই অভিবাসন বিশেষজ্ঞ, সাবেক অভিবাসন কর্মকর্তা আসীফ মূনীর- রয়েছেন নতুন দিল্লি ভারত থেকে ব্যবস্থাপনা কর্মকর্তা অধ্যাপক অমিতাভ বসু। আর রয়েছেন আমাদের ঢাকা সংবাদদাতা আমির খসরু।

অতিথি উত্তরদাতারা আমাদের শ্রোতাদের প্রশ্ন/মন্তব্যের জবাব দেবেন আজকের অনুষ্ঠানে। আর হ্যাঁ এ অনুষ্ঠানে শ্রোতাদের বা উত্তর দাতাদের মন্তব্য-বক্তব্য সবই তাঁদের নিজস্ব মতামত – ভয়েস অফ এ্যামেরিকা কতৃপক্ষের ওপর তার দায়দায়িত্ব বর্তাবে না।

ধন্যবাদ - এখন শুরূ ক’রছি তাহ’লে - সরাসরি চ’লে যাচ্ছি আন্তর্জাতিক টেলিকনফারেন্স লাইনে। একই প্রশ্ন বা মন্তব্য নিয়ে প্রত্যেক অতিথি উত্তরদাতার কাছে যাওয়া সম্ভব নাও হ’তে পারে। প্রশ্নকর্তারা প্রশ্ন বা মন্তব্য সংক্ষিপ্ত ক’রবেন দয়া ক’রে – উত্তরদাতারাও বক্তব্য দীর্ঘ না ক’রলে বাধিত হবো। আর ভালো কথা। এ অনুষ্ঠানের লক্ষ জ্ঞানানূশীলন-খবরাখবর জানা – তথ্য সংগ্রহ -বিশেষ কোনো দেশ-কাল-সমাজ-পাত্র বা ঘটনার প্রতি অঙ্গূলী নির্দেশ নয় - বুদ্ধিদৃপ্ত আলোচনাই কাম্য। এখন তাহ’লে শুরূ ক’রছি।

Your browser doesn’t support HTML5

রোহিঙ্গা প্রত্যাবাসন প্রসঙ্গ