বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থীদের পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ, এই শরণার্থীদের জন্য সহায়তা বৃদ্ধিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে উদ্বুদ্ধকরণ, জাতিসংঘের মানবিক সহায়তাকারী সংস্থাসমূহের কার্যক্রম পর্যবেক্ষণের জন্য জাতিসংঘের মহাসচিব অ্যান্থোনিও গুতেরেজ এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম রোববার থেকে বাংলাদেশ সফর শুরু করবেন। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট শনিবার শেষ বিকেলে ঢাকায় এসে পৌছেছেন এবং জাতিসংঘ মহাসচিব এসে পৌছাবেন মধ্যরাতে। রোববার জাতিসংঘ মহাসচিব এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অর্থমন্ত্রী এ এম এ মুহিতের সাথে বৈঠক করবেন বলে কর্মসূচি স্থির হয়েছে। সোমবার তারা কক্সবাজারের কুতুপালং ক্যাম্প পরিদর্শন, স্থানীয় কর্মকর্তা ও মানবিক সহায়তাকারী সংস্থাসমূহের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে কথা বলবেন। এদিকে, রোহিঙ্গাদের পরিস্থিতি দেখার জন্য জাতিসংঘের মহাসচিব ও বিশ্বব্যাংক প্রেসিডেন্টের বাংলাদেশ সফরে রোহিঙ্গাদের মধ্যে আশাবাদের সৃষ্টি হয়েছে।
জাতিসংঘ মহাসচিব এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের বাংলাদেশ সফরসহ সংশ্লিষ্ট বিষয়ে বিশ্লেষণ করেছেন সাবেক রাষ্ট্রদূত এবং বর্তমানে গবেষণা সংস্থা Bangladesh Enterprise Institute -এর ভাইস প্রেসিডেন্ট হুমায়ুন কবীর।...ঢাকা থেকে আমীর খসরু
Your browser doesn’t support HTML5
জাতিসংঘের মহাসচিব এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট বাংলাদেশ সফর করছেন