যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারকের পদে প্রেসিডেন্ট ট্রাম্পের মনোনীত ব্রেট কাভানাহকে একজন বিচক্ষন ভালো মানুষ বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
৩৬ বছর আগে এক নারীকে যৌন হয়রানীর অভিযোগে অভিযুক্ত কাভানাহ সম্পর্কে লাস ভেগাসে এক সভায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, 'তিনি একজন অসাধারন ভদ্রলোক’।
কাভানাহর বিরুদ্ধে যৌন হয়রানীর অভিযোগকারী ওই নারীর আইনজীবিরা বলেন তিনি আগামী সপ্তাহে সিনেট প্যনেলের সামনে এ বিষয়ে বক্তব্য দেবেন; কিন্তু তার নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
এ্যাটর্নী ডেব্রা কাটজ বলেন, তার মক্কেল ক্রিস্টাইন ব্লেসি ফোর্ডকে ইতিমধ্যে মেরে ফেলার হুমকী দেয়া হয়েছে এবং তাকে ও তার পরিবারকে ক্যালিফোর্নিয়ার বাড়ী থেকে জোর করে উচ্ছেদ করা হয়েছে।